“আসুন তুলে নিয়ে যান আমাকে।” ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিল কলম্বিয়া। তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছেন সেদেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তাঁকে সরাসরি হুমকি গিয়ে ট্রাম্প বলেছিলেন, “নিজেকে বাঁচাও।” এবার মার্কিন প্রেসিডেন্টকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গুস্তাভো। বলেন, “আসুন তুলে নিয়ে যান আমাকে।” মাদক পাচার রুখতে এবং মাদকবাহী জাহাজগুলি ধ্বংস করতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়নের নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন গুস্তাভো। এখনেই শেষ নয়, সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, কলম্বিয়ার মাদক উৎপাদন কেন্দ্র এবং পরীক্ষাগারগুলিতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। এমনকী গুস্তাভোর উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছেন মার্কিন…
আরও পড়ুন