‘‘আমরা মরিনি, এখনও বেঁচে আছি, স্যর!’’ বিডিও অফিসে গিয়ে আকুল আবেদন ভোটার তালিকা মৃত বিহারের ব্যক্তিদের
‘‘আমরা মরিনি, এখনও বেঁচে আছি, স্যর!’’ বিডিও-র দফতরে ঢুকেই পাঁচ জন এক সঙ্গে অফিসারের উদ্দেশে একথা বলেন। এ কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন বিডিও। জানতে চাইলেন কী হয়েছে। তখন ওই পাঁচ জন বলেন, ভোটার তালিকায় তাঁদের পাঁচ জনকে ‘মৃত’ বলে দেখানো হয়েছে সেখানে। ঘটনাচক্রে, পাঁচ জনই একই গ্রামের এবং একই বুথের ভোটার। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের ধোরাইয়া ব্লকের বৎসর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, যে পাঁচ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা হলেন মোহন শাহ (ক্রমিক সংখ্যা ২), সঞ্জয় যাদব (ক্রমিক সংখ্যা ১৭৫), রামরূপ যাদব (ক্রমিক সংখ্যা ২১১), নরেন্দ্র কুমার…
আরও পড়ুন