কলকাতা 

বিশ্ব ক্ষুধা দিবসে শিয়ালদহে অসহায় ক্ষুধার্থদের বিনামূল্যে খাদ্য পরিবেশন

বিশেষ প্রতিনিধি : বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে ক্ষুধার্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে “উৎকর্ষে আরোহণ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কর্মসূচিতে রান্না করা খাবার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ “ভূতের রাজা দিল বর”। দুপুরে এই কর্মসূচিতে বহু পথচলতি, শ্রমজীবী ও ক্ষুধার্ত মানুষদের হাতে খাদ্য তুলে দেওয়া হয়। উৎকর্ষে আরোহণের পক্ষ থেকে অনুপম মজুমদার বলেন, বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ…

আরও পড়ুন
কলকাতা 

সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা অভিষেকের, ভবানীপুর থানায় এফ আই আর

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো একটি নতুন মামলা দায়ের হয়েছে। এই মামলাটি দায়ের করা হয়েছে, ভবানীপুর থানায়। এর আগে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল এবার ভবানীপুর থানায় অভিযোগ করা হয়েছে। থানায় দায়ের করা এফআইআর এ অভিযোগ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগকারী অর্ণবকান্তি দাসের দাবি, সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, এমন মন্তব্য করে সমাজমাধ্যমে ঘৃণা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে সোশাল মিডিয়ার একটি…

আরও পড়ুন
কলকাতা 

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা,দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী ও মমতা

ত্যাগের মহিমায় ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কলকাতায় এবার প্রথমবারের মতো রেড রোডের পরিবর্তে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। উল্লেখ্য ১৯৭৮ সাল থেকে কলকাতার রেড রোডে দুটি ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। তার আগে কলকাতার শহীদ মিনার মাঠে ঈদের জামাত হত। ১৯৭৮ সালে ঈদের আগের দিন কলকাতায় প্রবল বৃষ্টি হয়। শহীদ মিনারে এক হাঁটু জল জমে যায়। সেই সময়…

আরও পড়ুন
কলকাতা 

বকেয়া ডিএ মেটানো নিয়ে স্টেটাস রিপোর্ট চাইল শীর্ষ আদালত, ১ জুন সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) বকেয়া মেটানোর প্রক্রিয়া কত দূর এগিয়েছে, জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। আপাতত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকের দিন স্থির হয়েছে। সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। তার পরেই বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হবে বলে খবর। আগামী ১ জুন সরকারি কর্মচারীদের সঙ্গে শুভেন্দু বৈঠকে বসবেন। কেন্দ্রীয় হারে ডিএ এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা। কলকাতা হাই কোর্ট হয়ে সেই…

আরও পড়ুন
কলকাতা 

দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেন কাকলি ঘোষ দস্তিদার

বাংলার জনরব ডেস্ক : বারাসাত জেলা সভাপতির পদ থেকে আগে ইস্তফা দিয়েছিলেন। এবার দলের মহিলা সমিতির পদ এবং অন্যান্য পদ থেকে পদত্যাগ করলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উল্লেখ্য গতকাল মঙ্গলবার বারাসাতের এই সাংসদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কল্যাণীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন।। ঠিক তারপরের দিন বুধবার দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করে কার্যত দল ছাড়ার ইঙ্গিত দিলেন বারাসাতের এই তৃণমূল সাংসদ। ইতিমধ্যে এই সংক্রান্ত চিঠিও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন। যেখানে নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। পাশাপাশি…

আরও পড়ুন
কলকাতা 

বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ, পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন অরূপ চক্রবর্তী!

কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। সুশান্তের সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তাঁকেও পুর কমিশনারের ঘরে যেতে দেখা যায়। তিনিও পুরসভার পদ থেকে ইস্তফা দেন। বুধবার দুপুরে সুশান্ত এবং অরূপকে প্রায় এক সঙ্গেই পুরসভায় আসতে দেখা যায়। কী কারণে তাঁরা হঠাৎ পুরসভায় তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে পরে জানা যায়, বরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে এসেছেন সুশান্ত। এ ছাড়া, পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন অরূপ। পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়েও পদত্যাগপত্র জমা দেন দু’জনে। সুশান্ত…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ছাদ থেকে পড়ে প্রয়াত অনীক দত্ত, পরিচালকের মৃত্যু ঘিরে রহস্য?

বুধবার দুপুরে আচমকাই খবর আসে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত (Anik Dutta)। শোনা যায়, প্রথমটায় সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড পরিচালক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় আছড়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। এরপরই আশঙ্কাজনক অবস্থায় পরিচালককে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল !

অবশেষে পুলিশের জালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর এক হোটেল থেকে তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডায়মন্ড হারবার পুলিশের যৌথ বাহিনী। সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। হুমকির অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের স্বার্থেই গত ১৪ মে পৈলানে তাঁর প্রাসাদোপম বাড়িতে হানা দেওয়া হয়। কিন্তু বাড়িতে তাঁর খোঁজ মেলেনি।…

আরও পড়ুন
কলকাতা 

জাহাঙ্গির খানের সমস্ত রক্ষাকবচই প্রত্যাহার করল হাই কোর্ট! গ্রেফতার শুধু সময়ের অপেক্ষা

তৃণমূল নেতা জাহাঙ্গির খানের সমস্ত রক্ষাকবচই প্রত্যাহার করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত জানিয়েছে, গত ১৮ মে হাই কোর্ট যে অন্তর্বর্তিকালীন রক্ষাকবচ দিয়েছিল সেটাও প্রত্যাহার করা হচ্ছে। ২০১৯ সালে জাহাঙ্গিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রক্ষাকবচ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ফলতার ওই তৃণমূল নেতা। রক্ষাকবচের মেয়াদ বুধবারই শেষ হচ্ছে। তাই মঙ্গলবার আবার হাই কোর্টে ওঠে ওই মামলা। সকালে আইনজীবীরা কেউ না-থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। অর্থাৎ, বুধবারের আগে যদি মামলায় রক্ষাকবচ শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে জাহাঙ্গিরের গ্রেফতারিতে বাধা থাকবে না। এরই পাশাপাশি, ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো অণুগল্প  সংকলন ‘অনোন্যক’ 

বিশেষ প্রতিনিধি : প্রেমের মাহাত্ম্য অমর অক্ষয় রাখতে পৃথিবীতে অনেক নজির দেখা গেছে। কোথাও  শাশ্বত প্রেমের বৈভব কালজয়ী করতে কোনো প্রেমিক তাঁর প্রেমিকার স্মৃতিতে স্থাপত্য নির্মাণ করেছেন। কোথাও কোথাও নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। কোথাও বা অন্যকিছু। কিন্তু কোনো সুখি দম্পতি তাদের দাম্পত্য জীবনের এক, দুই তিন বা চার দশক পূর্তিতে কোনো সাহিত্য সংকলন প্রকাশ করেছেন তা প্রায় বিরল বলা যায়।‌ তেমনি এক বিরল ঘটনার সাক্ষী থেকেছে মহানগর কল্লোলিনী কলকাতা। গত ২৪ মে ২০২৬ কলকাতা কলেজ স্ট্রিট স্থিত ঐতিহাসিক কফি হাউস সংলগ্ন বই চিত্র সভাঘরে এক আড়ম্বরপূর্ণ সান্ধ্যকালীন সাহিত্য সভায়  বিশিষ্ট…

আরও পড়ুন