কলকাতা 

এক কোটি ৩০ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনা সুবিধা পৌঁছে দিচ্ছে শুভেন্দু সরকার

ঝাড়াইবাছাই করে ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। তার মধ্যে প্রায় ১ কোটি ১০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ৩০০০ টাকা। বুধবার নেতাজি ইনডোরের কর্মসূচি থেকে এ কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডারের জন্য বাজেটে যা বরাদ্দ ছিল, নতুন সরকারের বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মাত্র এক হাজার কোটি টাকা। অথচ পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হত ১৫০০ টাকা করে। নতুন সরকার অন্নপূর্ণা যোজনায় দিচ্ছে ৩০০০ টাকা করে। মাত্র এক হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দে কী ভাবে মাসিক…

আরও পড়ুন
প্রচ্ছদ 

নদিয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র!

নদিয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, পাথর। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েক জন নেতা-কর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময়েই কয়েক জন তাঁকে কালো পতাকা দেখান। ‘ মহুয়ার ফেসবুক ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোতলার জানলা লক্ষ্য করে ডিম, পাথর এমনকি গোবর ছোড়া…

আরও পড়ুন
কলকাতা 

স্কটিশ চার্চ কলেজে শুরু হচ্ছে টেলিভিশন সংবাদ পাঠ, সঞ্চালনা ও ডাটা সায়েন্সের দক্ষতা উন্নয়ন পাঠক্রম

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট -এর তত্ত্বাবধানে কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে চালু হল দুটি স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়নমূলক পাঠক্রম। আজ বুধবার কলেজের সেমিনার হলে এক অনুষ্ঠানে নতুন দুটি পাঠক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রাক্তন ছাত্র পদ্মশ্রী কাজী মাসুম আখতার। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ,কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌম্য সেন, কোর্স কো অর্ডিনেটর সাংবাদিক সুজিত রায়, কলেজের দুই প্রাক্তনী শিলাদিত্য কর, মধুকল্পিতা চৌধুরী প্রমুখ। কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মণ্ডল বলেন, প্রথম পর্যায়ে চালু হচ্ছে টেলিভিশন সংবাদ পাঠ ও সঞ্চালনা এবং…

আরও পড়ুন
জেলা 

সুন্দরবন গোলপাতা নাট্য বিদ্যালয়

গালিব ইসলাম:   সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার ছোটমোল্লাখালীর কালিদাসপুর গ্রামে শুরু হলো গোলপাতা অফ মরিচঝাঁপি পরিচালিত দ্বিতীয় “গোলপাতা নাট্য বিদ্যালয়”। তিন মাস আগে প্রথম নাট্য বিদ্যালয় শুরু হয়েছে কুমিরমারীতে। ছোটমোল্লাখালীর কালিদাসপুর শাখা নাট্য বিদ্যালয়ে অঙ্কণ প্রশিক্ষণ শুরু হয় মার্চ মাসে। প্রতি সপ্তাহে প্রায় ৪০ জন বাচ্চারা আঁকা শেখে। প্রশিক্ষক শুভজিৎ বর্মণ, তিনি কুমিরমারী, মোল্লাখালীতে বাচ্চাদের নিয়মিত অঙ্কণ প্রশিক্ষন দিচ্ছেন। এদিন ২৭ শে জুন ” ২০২৬ নাট্য বিদ্যালয়ের নাটক প্রশিক্ষণ শুভ সূচনা হয়, প্রশিক্ষক ছিলেন অভীক ভট্টাচার্য, পরিচালক “নট আ স্টোরি টেলর। উল্লেখকরা দরকার, এদিন ৩৭ জন কচিকাঁচারা সকালে স্কুল…

আরও পড়ুন
জেলা 

শ্রীল ভক্তি স্বরুপ তীর্থ মহারাজের ৮৪তম আবির্ভাব তিথিতে মায়াপুরে নতুন গেস্ট হাউস ও ‘গোপাল’স প্রসাদম হল’-এর শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : গৌড়ীয় বৈষ্ণব এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের ৮৪তম আবির্ভাব তিথি ও ব্যাসপূজা উপলক্ষে বুধবার নদিয়ার মায়াপুরে নবনির্মিত শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের। গুরুদেবের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য শিষ্য, ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় আধুনিক গেস্ট হাউস এবং ‘গোপাল’স প্রসাদম হল অ্যান্ড রেস্টুরেন্ট’। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিময় পরিবেশ। গুরুপূজা, বিশেষ আরতি, শাস্ত্রপাঠ, হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন, আধ্যাত্মিক আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষকদের সম্মান, শিক্ষার উন্নয়নে নতুন অঙ্গীকার বললেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

স্মৃতি সামন্ত,কলকাতা : কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি টিচার্স’ সেল, পশ্চিমবঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হল Teachers’ Meet & Felicitation Ceremony। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য্য-সহ শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা এবং টেকনিক্যাল এডুকেশনের মন্ত্রী হরে কৃষ্ণ বেড়া এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী কৌশিক চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের সমাজ গঠনে অসামান্য অবদানের কথা তুলে ধরে তাঁদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে !

উত্তরবঙ্গে ক্রমাগত ঝড়বৃষ্টি চলছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে। সপ্তাহান্তে ঝড়বৃষ্টির প্রকোপ আরও বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহান্তে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তিন জেলায় হতে পারে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, মরসুমি অক্ষরেখা পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় রয়েছে। অন্য দিকে, পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা।…

আরও পড়ুন
দেশ 

মোদির মন্ত্রিসভায় রদ বদল ! ধর্মেন্দ্র প্রধান নির্মলা সীতারামন গদি হারাচ্ছেন!

জল্পনা গত কয়েকদিনের। এবার মোদি মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। সেটা সম্ভবত আগামী মাসের শুরুতেই। আর সমস্ত জল্পনার মধ্যে যেটা সবচেয়ে বড়, তা হল নিট কেলেঙ্কারির জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নাকি সরানো হবে তাঁর পদ থেকে। অন্যদিকে তাঁর পরিবর্তেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নাকি নতুন শিক্ষামন্ত্রী করা হবে। তাঁর মন্ত্রকের দায়িত্ব পাবেন পীযূষ গোয়েল। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে এই বিষয়ে কিছুই বলা হয়নি। তবে সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যম, নানা সূত্রের দাবি এমনই। দাবি রয়েছে আরও অনেকগুলি পরিবর্তন নিয়েও। সদ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদের দু’বছর পূর্ণ করেছেন। বিজেপির অতীতের রীতি…

আরও পড়ুন
কলকাতা 

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাই পালন করতে পারবে না, দুই তৃণমূলকে চিঠি দিয়ে জানিয়ে দিল লালবাজার

২১ জুলাই ধর্মতলায় সভা করা যাবে না। দুই তৃণমূলকেই জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। প্রসঙ্গত, ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ‘শহিদ দিবসের’ কর্মসূচি পালন করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূলের দুই শিবিরই। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা গিয়েছিল কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেনদের। বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুণালদের কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ফিতে নিয়ে মাপতে চলে গিয়েছেন! কোথায় (সভা)…

আরও পড়ুন
জেলা 

‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে তলব পুলিশের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে দায়ের হওয়া ২ টি পৃথক মামলায় তাঁকে ৩ ও ৫ জুলাই থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও হুমায়ুনের দাবি, তিনি বাড়িতে নেই, তাই নোটিসের কথা জানেন না। নোটিস হাতে পেলে হাজিরা দেবেন কি না ভাববেন। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবীর বলেন, ‘‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু…

আরও পড়ুন