দেশ 

উত্তরপ্রদেশের থানায় হেনস্তার শিকার বাংলার তরুণী! প্রশ্নের মুখে যোগী প্রশাসন

সুবিচারের আশায় থানায় গিয়ে যোগী রাজ্যে পুলিশি হেনস্তার শিকার বাংলার তরুণী! বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের দ্বারস্থ হন তিনি। বিষয়টা জানামাত্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত হস্তক্ষেপের কথা বলেন। এই ঘটনায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার, যোগী প্রশাসনের ভূমিকা। অভিযোগকারী তরুণী বাংলার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা। থাকতেন উত্তরপ্রদেশে। সম্প্রতি সমস্যার সম্মুখীন হন তিনি। সুবিচারের আশায় উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের কাটকা থানার দ্বারস্থ হন। অভিযোগ, এফআইআর নথিভুক্ত করা হয়নি। উলটে কাটকা থানার এক আধিকারিক তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর জেলায় পুলিশ সুপার থেকে শুরু মহকুমা…

আরও পড়ুন
দেশ 

মুম্বাই শহর জুড়ে ৩৪টি মানব বোমা রাখা হয়েছে এর বিস্ফোরণে এক কোটি মানুষের মৃত্যু হবে পুলিশকে উড়ো ফোন! শহর জুড়ে তল্লাশি অব্যাহত

বাংলার জনরব ডেস্ক : মুম্বাই শহরে বড়সড় জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে! এমনই এক খবর ঘিরে সমগ্র মুম্বাই শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে! জানা গেছে শুক্রবার সকালে মুম্বাই পুলিশের কাছে একটি ফোন আসে সেই ফোনে বলা হয় সমগ্র মুম্বাই জুড়ে ৩৪টি মানব বোমা ছড়িয়ে রয়েছে এর বিস্ফোরণে সমগ্র মুম্বাইয়ে প্রায় এক কোটি মানুষের মৃত্যু হতে পারে! এরপরেই সমগ্র মুম্বাই জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে মুম্বাই পুলিশ! যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে! শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো…

আরও পড়ুন
কলকাতা 

বাঙালি ‘হেনস্তা’ ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা উত্তাল বিধানসভা, অভাব্য আচরণের দায়ে সাসপেন্ড শংকর ও অগ্নিমিত্রা

বাঙালি ‘হেনস্তা’ ইস্যুতে বিশেষ অধিবেশনে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই হই হট্টগোল বিজেপির। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও চলে গণ্ডগোল। তারপরই বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হয়। ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। এই ইস্যুতে আলোচনায় গত সোমবার থেকে বিধানসভায় চলছে বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন। তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি। পরিবর্তে চিৎকার করতে শুরু করেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে শুরু হয়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান অবৈধভাবে বন্ধ করেছে মার্কিন প্রশাসন জানিয়ে দিল আদালত, মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের

বাংলার জনরব ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের জন্যে আদালতে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ ‘অবৈধ’। বুধবার ফেডেরাল আদালতের বিচারক জানান, ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ২ বিলিয়নেরও বেশি অনুদান বন্ধ করার সিদ্ধান্ত ‘অবৈধ’ ভাবে নিয়েছে মার্কিন প্রশাসন। বিচারক অ্যালিশন বারোস জানান, এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপরে প্রভাব পড়বে। এই ধরনের অনুদান বন্ধের নির্দেশকে বাতিল করার জন্য মার্কিন প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যুক্তিতে সহমত পোষণ করে বিচারক জানান, আমেরিকার প্রশাসনের কথামতো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম সংশোধন…

আরও পড়ুন
কলকাতা 

বেপরোয়া গতির বলি এক মহিলা স্কুটি চালক নিউটাউনে

কলকাতার উপকন্ঠে ফের বেপরোয়া গতির বলি এক মহিলা স্কুটি চালক। জনবহুল বিশ্ববাংলা মোড়ের কাছে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল তাঁর। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মৃতের নাম বনশ্রী পাল। মহিলা নিউটাউন একটি বেসরকারি সংস্থার কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কাজ যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বিশ্ব বাংলা গেটের সিগন্যালে এয়ারপোর্টগামী একটি সরকারি বাস পিছন থেকে বনশ্রীকে ধাক্কা মারে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। বাসের চাকায় পিষ্ট হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।…

আরও পড়ুন
কলকাতা দেশ 

কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা! ফের স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর পরীক্ষায় বসতে চেয়ে তাঁদের করা আবেদন খারিজ করে আরও এক বার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, একই ধরনের কোনও মামলা আর গ্রহণ করা হবে না। বিচারপতি কুমার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআইয়ের। তার কী হল?” অন্য দিকে, পরীক্ষায় বসতে চেয়ে ‘দাগি’দের করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্টও। রাজ্যকেও ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। দাগিদের…

আরও পড়ুন
জেলা 

বাবা-মাকে গুলি করে খুন করে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মী! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গুলি করে খুন! তার পর আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশকর্মী। ঝাড়গ্রাম শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশকর্মীকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই পুলিশকর্মীর নাম জয়দেব চট্টোপাধ্যায়। তিনি রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটালিয়নের সাব ইনস্পেক্টর (এসআই)। ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আদতে আসানসোলের বাসিন্দা হলেও কর্মসূত্রে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে থাকতেন ঝাড়গ্রাম পুলিশ লাইনে। বুধবার রাতে হঠাৎই গুলির শব্দ পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশকর্মীর কোয়ার্টার্সে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাঁর বৃদ্ধ মা-বাবাকে উদ্ধার করা হয়। পুলিশকর্মীর…

আরও পড়ুন
কলকাতা 

‘চাকরিহারা’দের পাশে সরকার! আইন মেনে, গ্রুপ সি-তে নিয়োগের ভাবনা মুখ্যমন্ত্রীর

শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। ২০১৬ সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে ‘যোগ্য’, ‘অযোগ্য’ তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। ‘দাগি’র তালিকায় থাকা ১৮০৬ জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে তাঁদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজন আদালতের নির্দেশে ‘অযোগ্য’ বলে প্রতিপন্ন হয়েছে। কিন্তু তাঁদেরও চিন্তা নেই। আমরা তাঁদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে…

আরও পড়ুন
কলকাতা 

ছেলের বিচার চেয়ে দীর্ঘ অপেক্ষার পর ৮১ বছর বয়সে পৃথিবীর ছেড়ে চলে গেলেন রিজওয়ানুর রহমানের কিসওয়ার জাহান

বাংলার জনরব ডেস্ক : ছেলের রহস্য মৃত্যুর দাবি জানিয়ে ছিলেন। দেখা হলেই বলতেন আমার ছেলে ইনসাফ পাবে তো? কিন্তু ছেলের ইনসাফ সময়ের বিচারে ১৮ বছর কেটে গেলেও বিচার পায়নি। ৬২ বছরের মা কিসওয়ার জাহান ছেলের মৃত্যু দেখেছিলেন তারপর কেটে গেছে ১৮ টা বছর বৃদ্ধ থেকে অতি বৃদ্ধ হয়েছেন শেষ পর্যন্ত ৮১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন নিজের ছেলের বিচার না দেখেই। পরিবারের সুত্রে জানা গেছে, বুধবার রাত ৮ঃ০০ টায় হৃদরোগে আক্রান্ত হন কিসওয়ার জাহান। মৃত্যুর সময় পাশে ছিলেন বড় ছেলে রুকবানুর রহমান । তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই কলকাতার…

আরও পড়ুন
জেলা 

রানাঘাটে নির্ধারিত প্রধানমন্ত্রীর সভা বাতিল! রহস্য?

বাংলার জনরব ডেস্ক :  নরেন্দ্র মোদির সভা রানাঘাটে হওয়ার কথা ছিল আগামী ২০ সেপ্টেম্বর শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেল বলে জানা গেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এ বছর ডিসেম্বরের মধ্যে এ রাজ্যে ১০টি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার মধ্যে তিনটি সভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চতুর্থ সভার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি সূত্রে খবর, দিল্লির নির্দেশে তা স্থগিত করা হয়েছে। কি কারনে হঠাৎ স্থগিত তা নিয়ে কিছু জানা যায়নি তবে দিল্লি থেকে স্পষ্ট করে জানানো হয়েছে ২০ সেপ্টেম্বর যে সভা হওয়ার কথা ছিল রানাঘাটে তা এখন…

আরও পড়ুন