জেলা 

শিক্ষক দিবসে বিশ্বভারতীর অধ্যাপক সিরাজুল ইসলাম ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সংবর্ধিত

বিশেষ প্রতিনিধি : শিক্ষক দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে সংবর্ধনা জানালো ফ্রন্টপেজ গ্রুপ অব ইনস্টিটিউশন। এদিন ফ্রন্টপেজ গ্রুপের অধীনস্ত ফ্রন্টপেজ অ্যাকাডেমি, ফ্রন্টপেজ পাবলিক স্কুল, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমি আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাকাডেমির ছাত্ররা অধ্যাপক সিরাজুল ইসলামকে গড অফ অনার দিয়ে প্রতিষ্ঠানে স্বাগত জানান। ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৫ অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, ফ্রন্টপেজ এর প্রাক্তনী শিক্ষক আলি আকবর, ফ্রন্টপেজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস,…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নানা সামাজিক কর্মসুচীর মাধ্যমে জন্মদিন পালন করলেন টলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকার

বাংলার জনরব ডেস্ক : বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ পায়েল মিঠাই সরকারের জন্মদিন পালিত হলো শনিবার একাধিক সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে। ৫ই সেপ্টেম্বর রাত ১২টার পর, অর্থাৎ ৬ই সেপ্টেম্বরের প্রথম প্রহরে কলকাতার দমদমের একটি প্রতিবন্ধী শিশু সংগঠনে প্রায় ১৫০ জন শিশুর সঙ্গে প্রথম কেক কাটেন পায়েল। শিশুদের হাতে তুলে দেন চকলেট, ফল ও অন্যান্য উপহার। সকালে শ্যাম মন্দিরে পূজা দিয়ে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে ১৪০ জন ক্যান্সার আক্রান্ত শিশুর সঙ্গে কেক কেটে আনন্দ ভাগ করে নেন। শিশুদের হাতে তুলে দেন ড্রাই ফ্রুট। পরে কিছুটা সময় কাটান কলকাতার ‘নিভালয়’-বৃদ্ধাশ্রমে। সেখানে ২০ জন প্রবীণের সঙ্গে কেক…

আরও পড়ুন
জেলা 

ডা. জে. এন. কাঞ্জিলালের ১১৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন

বাংলার জনরব ডেস্ক : বিখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডা. জে. এন. কানজিলালের ১১৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল বারুইপুর রবীন্দ্র ভবনে। হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বারুইপুর ও ডায়মন্ড হারবার ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সম্মানিত করা হয় একাধিক বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসককে। এছাড়াও অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক অধিবেশন, যেখানে বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন চিকিৎসা জগতের খ্যাতনামা চিকিৎসকরা।   বক্তাদের মধ্যে ছিলেন ডা.দুর্গা শঙ্কর ভর, ডা.সমীর ভট্টাচার্য, ডা.সুভাষ সিং, ডা.অভিজিত চাটার্জী, ডা.শ্যামল মুখার্জী, ডা.বিনয় দাস, ডা.অর্জুন মন্ডল,ডা.সিব্বাতুল্লা লস্কর,ডা.পি কে মৈত্র, ডা. তাপসী ভট্টাচার্য, ডা.হাসনেহেনা বেগম ডা.…

আরও পড়ুন
কলকাতা 

আগামী কাল এসএসসি পরীক্ষা: কী কী নিয়ম মানতে হবে জানালেন চেয়ারম্যান

বাংলার জনরব ডেস্ক : রবিবার ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৩ লাখ ১৯ হাজার। এই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সতর্ক স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, শনিবার তা কড়া ভাবে জানিয়ে দিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সিদ্ধান্ত জানিয়েছেন, মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। তার আগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর লেখা শুরু করা যাবে…

আরও পড়ুন
জেলা 

মেরিটকেয়ার মিশনে সাংস্কৃতিক পরিবেশনা ‘স্মরণে মননে বিশ্বনবী

উলুবেড়িয়া, হাওড়া: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে হাওড়ার উলুবেড়িয়া থানার বারাগোহাল মেরিটকেয়ার মিশনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘স্মরণে মননে বিশ্বনবী’ শীর্ষক এই আয়োজনে ছাত্র-ছাত্রীদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে। ১২ই রবিউল আউয়াল উপলক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানে গজল, নজরুলগীতি, আবৃত্তি, কেরাত, বক্তৃতা এবং চিত্র প্রদর্শনী সহ নানা ধরনের আয়োজন ছিল। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রীদের পরিবেশিত বিভিন্ন পরিবেশনা। চতুর্থ শ্রেণির ছাত্রী মাইমুনা খাতুনের ‘দ্যা প্রফেট মুহাম্মদ’ শীর্ষক বক্তৃতা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া, সপ্তম শ্রেণির দুই ছাত্রী খাদিজা আখতার রেজায়ি ও নাদিয়া সুলতানের ‘রক্তাক্ত তায়েফ’ এবং ‘শিশুনবী মুহাম্মদ’ শীর্ষক…

আরও পড়ুন
জেলা 

বৈদ্যবাটিতে নবী দিবস পালিত হলো

বিশেষ প্রতিনিধি : বিশ্ব নবী দিবস উপলক্ষে হুগলির বৈদ্যবাটি কাজিপাড়া,মাঠপাড়া,ও আশপাশের থেকে এক বিশাল জাসনে জুলুস নিয়ে বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হন। মসজিদ কমিটি তাদের জন্য কিছু সিন্নি, বাচ্চাদের বিস্কুট লজেন্স কেক ইত্যাদি বিতরন করেন। মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ সায়েম আলি, আব্দুল মালেক,সেখ মহাম্মদ রাজ অকৃত্রিম মেহনত করে সুচারু ভাবে পরিচালনা করেন। নবী মহাম্মদ সঃ এঁর আদর্শময় জীবনের দিক তুলে ধরে বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। আজকের দিনে সর্বত্রই ছড়িয়ে পড়ুক সাম্য মৈত্রী ভালোবাসা,আর দূরিভূত হোক হিংসা,বিদ্বেষ, অহংকার।…

আরও পড়ুন
জেলা 

ফুরফুরায় শিক্ষক দিবস পালন

বিশেষ প্রতিনিধি : ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষাকেন্দ্রে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেহেতু পাঁচ ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল,বিশ্ব নবী দিবসের ছুটি থাকায় আগের দিন পালিত হল।অনুষ্ঠানে দেশাত্ববোধক কবিতা আবৃত্তি করে স্কুলের শিক্ষার্থীগণ।শিশুদের মধ্যে জ্ঞান অন্বষণে কুইজ, বিভিন্ন প্রতিযোগিতা হয়। শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না, মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী। অনুষ্ঠান পরিচালনা করেন, মোল্লা আবিদুর রহমান। শিশুদের পেন, লজেন্স বিতরণ করা হয়। “জাতীয় শিক্ষক দিবস শিক্ষাব্রতী সম্মাননা-২০২৫” মানপত্র, পুরস্কার, বস্ত্র…

আরও পড়ুন
কলকাতা 

জলের অপচয় রোধে এই রাজ্যে গড়ে উঠছে বৃষ্টির জল সংরক্ষণের মডেল গ্রাম

বিশেষ প্রতিনিধি : আর্সেনিক ও ফ্লুরাইড প্রবণ এলাকার মানুষের জন্য নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে এবং পানীয় জলের অপচয় রুখতে রাজ্য জুড়ে তৈরি হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণের মডেল গ্রাম। এর মাধ্যমে গ্রামীণ মানুষকে যেমন স্বচ্ছ পানীয় জল সরবরাহ করা হচ্ছে তেমনি জল সংরক্ষণ ও স্যানিটেশন নিয়ে সচেতনতা বৃদ্ধিও করা হচ্ছে । এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার ফর পিপল ইন্ডিয়া। তাদের সহায়তায় ইতিমধ্যেই বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্প চালু হয়েছে। সংস্থার রাজ্য প্রধান সুজাতা ত্রিপাঠী কলকাতা প্রেস ক্লাবে…

আরও পড়ুন
দেশ 

সরকারের বিরুদ্ধে অনাস্থা ১৪ হাজার স্বাস্থ্যকর্মীর ইস্তফা, স্বাস্থ্য পরিষেবা লাটে, সংকটে বিজেপি শাসিত ছত্রিশগড়

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিন ধরে কাজের পরিবেশ সহ নিয়মিত কাজের দাবিতে আন্দোলন করছিল জাতীয় স্বাস্থ্য মিশনের অস্থায়ী কর্মীরা। কিন্তু তাদের দাবি মান্যতা দেয়নি ছত্রিশগড়ের বিজেপি সরকার। আর এই আন্দোলনের যোগ দেওয়ার অপরাধে এদের মধ্যে ২৪ জন কর্মীকে ছাঁটাই করে দেয় সরকার আর এতেই ক্ষিপ্ত হয়ে একসঙ্গে ১৪ হাজার কর্মী ইস্তফা দিয়েছেন। যার ফলে বিজেপি শাসিত ছত্রিশগড়ে রীতিমতো সংকট তৈরি হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মিশন কর্মচারী সঙ্ঘের এক নেতার অভিযোগ, দীর্ঘ দিন ধরেই তাঁরা দাবি জানাচ্ছেন যে, নিয়মিত কাজের ব্যবস্থা করতে হবে। কাজের পরিবেশের উন্নতি করতে হবে। এ ছাড়াও আরও বেশ…

আরও পড়ুন
দেশ 

‘আইনশৃঙ্খলায় হস্তক্ষেপের উদ্দেশ্যে নয়, তবে…’! মহিলা আইপিএস-কে হুমকির অভিযোগে সাফাই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: মহারাষ্ট্রের এক পুলিশ আধিকারিককে ফোন করে হুমকি দিয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলে অভিযোগ। পাওয়ারের ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি একজন উপ মুখ্যমন্ত্রী হয়েও আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের কাজে হস্তক্ষেপ করেছেন। এরপরই অজিত পাওয়ারের পক্ষ থেকে জানানো হয় যে তাঁর উদ্দেশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারীদের কাজে হস্তক্ষেপ করা ছিল না। পরিস্থিতি যাতে আরও খারাপ হয়ে না যায় এবং শান্ত হয়, সেই কারণেই মহিলা আইপিএস অফিসারকে ফোন করেছিলেন। বিতর্ক শুরু হতেই নিজের কাজের সাফাই দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। সোলাপুরে অবৈধ মাটি খনন বন্ধ করতে…

আরও পড়ুন