কলকাতা 

বাঙালি ‘হেনস্তা’ ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা উত্তাল বিধানসভা, অভাব্য আচরণের দায়ে সাসপেন্ড শংকর ও অগ্নিমিত্রা

শেয়ার করুন

বাঙালি ‘হেনস্তা’ ইস্যুতে বিশেষ অধিবেশনে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই হই হট্টগোল বিজেপির। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও চলে গণ্ডগোল। তারপরই বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হয়।

ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। এই ইস্যুতে আলোচনায় গত সোমবার থেকে বিধানসভায় চলছে বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন। তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি। পরিবর্তে চিৎকার করতে শুরু করেন।

Advertisement

বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল। বারবার স্পিকার সতর্ক করেন শংকরকে। তবে তারপরও চিৎকার করতে থাকেন শংকর-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এরপরই ৩৪৮ ধারায় শংকরকে সাসপেন্ড করা হয়। মার্শাল ডেকে তাঁকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। সেই সময় মাটিতে শুরু পড়েন বিজেপি বিধায়ক। মার্শালদের সঙ্গে টানাহ্যাঁচড়া শুরু হয়। শংকরকে ঘিরে রেখে অন্যান্য বিজেপি বিধায়করা কাগজ ছিড়ে ছুড়তে থাকেন। বেশ কিছুক্ষণ মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয়। অবশেষে প্রায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় শংকরকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ