প্রচ্ছদ 

মমতাকে ছাড়লেন মোশারফ!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদে বসিয়েছিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। এই মোশারফ হোসেন সবচেয়ে অযোগ্য অদক্ষ একজন সংগঠক সেই সংগঠকের হাতে সংখ্যালঘু সেলের মত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যায় মমতা নয় এই দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অযোগ্য এই সংখ্যালঘু সেল এর সভাপতি এমন কিছু কাজ কর্ম করেছিলেন গত বিধানসভা নির্বাচনের আগে যার ফলে মমতাকে সংখ্যালঘু ভোট হারাতে হয়েছে। তবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট হওয়ার কারণে ফের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হয়েছিলেন। আর আজ রবিবার ২১ শে জুন ইটাহারের নিজের বাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন তিনি আর মমতার তৃণমূলের সঙ্গে নেই। এইসব বিশ্বাসঘাতক অযোগ্য নেতাদের কোন যোগ্যতা থাকা না সত্ত্বেও বিধায়ক বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শত্রু তৈরি করেছিলেন তা আরেকবার প্রমাণিত হলো। মোশারফ এর চলে যাওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ক্ষতি হবে না কিন্তু যেটা হল সেটা হচ্ছে তার শক্তি কমলো একজন বিধায়ক চলে গেল। এই জায়গায় কোন ভালো সংখ্যালঘু সমাজের ছেলে কিংবা মেয়েকে বিধায়ক করলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজ করতেন। টানা করে মমতা বন্দ্যোপাধ্যায় তোলাবাজ চিটিংবাজ ধান্দাবাজদের নেতা বানিয়েছিলেন এবং বিধায়ক বানিয়েছিলেন যার পরিণতিতে আজ মমতার এই সংকটের সময় সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ