আগামীকাল সোমবার তৃণমূলের সংসদীয় দলের আনুষ্ঠানিক ভাঙন, কুড়ি নয় ২২ সাংসদ আমাদের সঙ্গে দাবি কাকলির
বিশেষ প্রতিনিধি : আগামীকাল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী কুড়ি জন সাংসদ বলে জানা গেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন সাংসদ রবিবার দুপুরের মধ্যেই দিল্লিতে পৌঁছে গেছেন। এদের মধ্যে আছেন মালা রায়, সায়নী ঘোষ, শতাব্দি রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসুন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ। রাতের মধ্যেই মনে করা হচ্ছে কুড়িজন সাংসদ দিল্লি পৌঁছে যাবেন। রবিবার রাতে দিল্লির বঙ্গভবনে এই বিদ্রোহী সাংসদরা নৈশভোজে যোগ দেবেন।
সেখানে ই উপস্থিত সাংসদরা বৈঠকের মাধ্যমে চিঠি তৈরি করবেন এবং আগামীকাল স্পিকারের কাছে তা জমা দেওয়া হবে। এনডিএ জোটের অন্যতম শরিক হিসাবে এই তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী কাজ করবে বলে জানা গেছে। ইতিমধ্যে দিল্লি যাওয়ার পথে বিদ্রোহীদের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোদ্ধা বলে পরিচিত কাকলি ঘোষ দস্তিদার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন তাদের সঙ্গে কুড়ি জন নয় 22 জন আছে। এই ২২ জন সাংসদ আজ দিল্লি যাবেন আগামী কাল তারা স্পিকারের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ পেশ করবেন।
এর ফলে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ভাঙনা সম্ভব হবে। আগামী দিনের তৃণমূলের এই সংসদীয় দল যদি নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনের কাছে দাবি পেশ করে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং একমাত্র মুখ মমতা ব্যানার্জি কি করবেন সেটাই এখন দেখার বিষয়।

