জেলা 

২৬ বছরের শিক্ষাসেবার সমাপ্তি: চাকারবেড়িয়া ধোপাগাছি নিঃ বু: বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা প্রধান শিক্ষক আতিয়ার রহমান গাজীকে

শেয়ার করুন

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষার আলো ছড়ানোর পর অবসর গ্রহণ করলেন চাকারবেড়িয়া ধোপাগাছি নিঃ বু: বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতিয়ার রহমান গাজী। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।

২০০৮ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে তিনি শুধু বিদ্যালয়ের পরিকাঠামো ও পঠনপাঠনের উন্নতিই করেননি, পাশাপাশি বারুইপুর থানার অন্তর্গত এই এলাকার গরিব-ধনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ঘরের ছেলেমেয়েদের শিক্ষার মূল স্রোতে নিয়ে এসে এক নজির সৃষ্টি করেছেন।

তাঁর বিদায়বেলায় এলাকার মানুষ, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সমাজসেবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক উজ্জ্বল স্মৃতিময় দিন। স্যার-এর কর্মকাণ্ডের কথা স্মরণ করে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের চোখেই জল দেখা যায়। বিদ্যালয়ের রাঁধুনি দিদি থেকে শুরু করে খুদে পড়ুয়ারা পর্যন্ত অশ্রুসজল নয়নে তাঁকে বিদায় জানায়।

অনুষ্ঠানে একে একে সকলের হাত থেকে বিদায়ী উপহার গ্রহণ করেন তিনি। সেই দৃশ্য ছিল সত্যিই দেখার মতো, এক নতুন আবেগের অনুভূতি।

উপস্থিত সকলের মুখে একটাই কথা – “জনাব আতিয়ার রহমান গাজী হলেন আদর্শবান শিক্ষকের জলজ্যান্ত প্রমাণ। যদি সারা বাংলার প্রতিটি বিদ্যালয়ে এমন প্রধান শিক্ষক থাকেন, তবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ও বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি নিয়ে কোনো সংশয় থাকবে না।”

২৬ বছরের নিঃস্বার্থ সেবার জন্য টাকারবেড়িয়া ধপাগাতি প্রাথমিক বিদ্যালয় ও সমগ্র এলাকাবাসীর পক্ষ থেকে স্যার-কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সাবনাম বেগম, বর্তমান ইনচার্জ সোমনাথ বাবু, এছাড়া উপস্থিত ছিলেন মনু মেমোরিয়াল ইনস্টিটিউটসন হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৌলানা মোঃ আব্দুল ওহাব, গোলামরব গাজী প্রমুখ


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ