এবার বিদ্রোহী ফিরহাদ হাকিম?
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী। বিপদের দিনে সেই ‘ডান হাত’ ফিরহাদ হাকিমও বেসুরো! সোমবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রাক্তন মেয়র। ‘বিদ্রোহী’ শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতার ঘরে যান তিনি। দু’জনের কী কথা হয়েছে তাঁদের, তা এখনও জানা যায়নি।
দিল্লিতে যখন সংসদীয় দল ভাঙনের পথে তখন কি মমতার হাত ছাড়ছেন ফিরহাদও, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিম কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

