শেষ পর্যন্ত গ্রেফতার ফলতার জাহাঙ্গীর খান!
শেষ পর্যন্ত গ্রেফতার ফলতার ‘পুষ্পা’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ জাহাঙ্গীর খান এবার জেলবন্দি। বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ফলতার জাহাঙ্গির খান। বাংলা-নেপাল সীমান্ত থেকে তাঁকে পাকড়াও করেন আধিকারিকরা।
ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা হয়ে যান জাহাঙ্গির। সূত্রের খবর, বাংলা-নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন ফলতার ‘ত্রাস’। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। মোবাইল নম্বরও বদলে ফেলেছিলেন। বাচ্চাদের নাকি নেপালের স্কুলে ভর্তি করার জন্য খোঁজখবর নিচ্ছিলেন। সেই সময় নতুন মোবাইল নম্বর ট্র্যাক করে বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা জাহাঙ্গিরের খোঁজ পান। সেই অনুযায়ী বাংলা-নেপাল সীমান্তে হানা দেন তদন্তকারীরা। হাতেনাতে পাকড়াও করা হয় ‘পুষ্পা’কে। সূত্রের খবর, সীমান্ত পার করে নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি।

