দেশ 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে গদি ছাড়তেই হবে দিল্লির যন্তর মন্তরে বিশাল সমাবেশে দাবি জানালককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

শেয়ার করুন

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে। দিল্লির যন্তরমন্তরে শনিবার দাঁড়িয়ে এমনই দাবি করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি জানালেন, আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে। তিনি বলেন, ‘‘আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’’

শনিবার যন্তরমন্তরে ‘ককরোচ’ দলের কর্মসূচি করার অনুমতি দিয়েছে পুলিশ। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সেখানে প্রতিবাদে শামিল হয়েছেন সমর্থকেরা। যদিও সিজেপি জানিয়েছিল, অনুমতি না মিললেও শান্তিপূর্ণ ভাবে জমায়েত করবেন তাঁরা। সে জন্য সমর্থকদের জাতীয় পতাকা এবং বই হাতে সেখানে পৌঁছোনোর ডাকও দেয় সংগঠন।

কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে নেমেছেন দীপকে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। তাঁকে যন্তরমন্তরে কর্মসূচি করার অনুমতি দেয় দিল্লি পুলিশ। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশ সেই অনুমতি দেওয়ার পরে সমর্থকদের সরাসরি যন্তরমন্তরে হাজির হতে বলেন দীপকে। আগে যদিও অনুমতি আদায়ের জন্য সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানায় জড়ো হতে বলেছিলেন তিনি। বিমানবন্দর থেকে সংবিধান প্রণেতা বিআর অম্বেডকরের আত্মজীবনী হাতে বেরিয়ে আসতে দেখা যায় দীপকেকে।

‘ককরোচ’ পার্টির কর্মসূচির জন্য যন্তরমন্তরে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ। অন্তত দু’হাজার পুলিশকর্মী সেখানে রয়েছেন। সংগঠনের তরফে সমর্থকদের বলা হয়, কর্মসূচিস্থলে সমস্ত পদক্ষেপের ভিডিয়ো করতে হবে। পুলিশের কোনও সন্দেহজনক গতিবিধি দেখলেই ভিডিয়ো করতে হবে। পাশাপাশি সমর্থকদের বই এবং জাতীয় পতাকা নিয়ে যন্তরমন্তরে হাজির হতে বলা হয়। সকলের শিক্ষার দাবিতে সেই বই হাতে রাখতে বলা হয়। সংগঠনের তরফে এ-ও জানানো হয়, কর্মসূচি হবে শান্তিপূর্ণ। একা না এসে বন্ধু, পরিবারকে সঙ্গে নিয়ে আসতে বলা হয় যন্তরমন্তরে। কোনও ট্রোল বা প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে হবে, এটাই বার্তা দীপকেদের। সেই সঙ্গে বলা হয়, গরম থেকে বাঁচতে সানস্ক্রিন মেখে, জল খেয়ে প্রতিবাদস্থলে পৌঁছোতে হবে। আগে পেটভরে খেয়েও নিতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ