কলকাতা 

রাজ্যের প্রতিটি গার্লস স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাতে চলেছে শুভেন্দু সরকার শুভেন্দু সরকার

শেয়ার করুন

আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে যুগান্তকারী সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রতিটি গার্লস স্কুলে বসাতে চলেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। বৃহস্পতিবার আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নতুন সরকার বাংলার মা-বোনেদের পাশে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। কর্মস্থলে, স্কুলে, কলেজে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিত্যদিনের স্বাচ্ছন্দ্যর দিকেও নজর রাখবে নতুন সরকার। তার জন্য তৈরি হয়েছে ব্লু প্রিন্টও। দেশের নগরোন্নয়ন মন্ত্রী মানোহরলাল খট্টর আগামী ৩০ তারিখে আসছেন কলকাতায়। বাংলায় নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম পা রাখছেন কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী। তাঁর কাছে নারীদের উন্নয়নের এক ফাইল তুলে দেবেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

কিন্তু কী রয়েছে সেই ফাইলে? মন্ত্রী জানিয়েছেন, একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে প্রতিটি মেয়েদের স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। মেয়েদের এবং ছেলেদের জন্য প্রতিটি স্কুলে তৈরি হবে অ্যাসপিরেশনাল টয়লেট। সাধারণ শৌচাগার নয়। এই ধরনের শৌচাগারে থাকবে যথেষ্ট পরিমাণে জলের ব্যবস্থা, হ্যান্ডওয়াশ, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার মেশিন এবং প্যাড ইনসিনেরেটর মেশিন। যার মাধ্যমে ব্যবহৃত স্যানিটারি প্যাড নষ্ট করা যাবে মূহূর্তে।

এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, বাংলার মেয়েদের জন্য এটা আমাদের নতুন সরকারের অঙ্গীকার। ইতিমধ্যেই নতুন এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৭৫ শতাংশ নারী জানিয়েছেন, আকস্মিক ঋতুস্রাব শুরু হলে প্যাড না থাকলে তাঁরা সমস্যায় পড়েন। ৯০ শতাংশ নারী চান শৌচালয়ে স্যানিটারি প্যাড থাকুক। সেখানে মন্ত্রীর এই ঘোষণায় খুশি নারীরা। বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পর মহিলা সুরক্ষায় বিশেষ জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সরকার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ