আন্তর্জাতিক 

মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-35 বিমান ধ্বংস করে দিল ইরান, ট্রাম্পের দর্প চূর্ণ

শেয়ার করুন

বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ”আমরা যেখানে খুশি (ইরানের) উড়ে বেড়াচ্ছি। আমাদের কেউ আক্রমণও করছে না!” এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মাঝ আকাশে মার্কিন অহং গুঁড়িয়ে দিল ইরান! জানা গিয়েছে, মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ ধ্বংস করে দিয়েছে ইরানের এয়ার ডিফেন্স! ওই বিমান এর আগে কোনও যুদ্ধেই পরাস্ত হয়নি। সেখানে এবার ইরান একটি নয়, দু’টি এফ-৩৫ গুঁড়িয়ে দিয়েছে! যা ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সংঘাতের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ট্রাম্প বারবারই দাবি করেছেন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে মার্কিন সেনা। কিন্তু এবার সেই প্রতিরক্ষা ব্যবস্থাই ‘অবধ্য’ এফ-৩৫-কে চিহ্নিত করে গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি তেহরানের। যদিও আমেরিকার দাবি, বিমানটি ধ্বংস হয়নি। বরং আঘাতপ্রাপ্ত হয়েও নিরাপদে অবতরণ করতে পেরেছে। এদিকে আরও একটি এফ-৩৫ জেট ইরানের বন্দর আব্বাসেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ‘মার’ খেতে খেতে বিধ্বস্ত হয়ে যাওয়া ইরানের পক্ষে এমন পালটা জবাব দেওয়া সম্ভব হল কী করে।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এহেন প্রত্যাঘাতে আমেরিকা নিশ্চিত ভাবেই ধাক্কা খেয়েছে। বলে রাখা ভালো, অন্তত ১৫টি দেশ আমেরিকার থেকে এফ-৩৫ কিনেছে। ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও এই বিমান কেনার প্রস্তাব দিয়েছিলেন। যদিও ভারত কখনওই ওই বিমান কেনার আগ্রহ দেখায়নি।

কেবল এফ-৩৫ নয়, এখনও পর্যন্ত ইরান অন্তত ১৬টি মার্কিন ফাইটার জেট গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি। পাশাপাশি ১০টি রিপার ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানাচ্ছে তেহরান।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ