আন্তর্জাতিক 

ট্রাম্পের সঙ্গে ডিনারে টিকিটের দাম ১০ লক্ষ ডলার! টিকিট কেটেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে হবে সাধারন মানুষকে! কেন এই পরিকল্পনা?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল সোমবার কুড়ি জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এবারে শৈত্য প্রবাহের কারণে অনুষ্ঠানটা হবে ইনডোরে। আর এই অনুষ্ঠানকে ঘিরে টিকিটের আয়োজন করেছে ডোনাল্ড ট্রাম্প। একজন ব্যবসায়ী হিসাবে তিনি নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানটিকেও টাকা তোলার মঞ্চে পরিণত করেছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। দুটি টিকিট রাখা হয়েছে যারা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এর সঙ্গে বসে ডিনার খাবেন সেই টিকিটের দাম ১০ লক্ষ ডলার ভারতীয় টাকায় ৮ কোটি ৬৫ লক্ষ টাকা।

শুধু তাই নয় ওই নৈশভোজে থাকার জন্য পাঁচ ধরনের টিকিটের বন্দোবস্ত রয়েছে। সর্বোচ্চ ১০ লক্ষ ডলারের দু’টি টিকিট রয়েছে। এ ছাড়াও রাখা হয়েছে, ৫ লক্ষ ডলার, আড়াই লক্ষ ডলার, এক লক্ষ ডলার এবং ৫০ হাজার ডলারের টিকিট।

প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ন্যূনতম দু’টি টিকিট কিনতে হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে অনেকে টিকিট কেটেও ফেলেছেন।

আমেরিকার আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার ট্রাম্পের শপথগ্রহণের দিন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে ওয়াশিংটনে। এমনকি, ওই দিনের তাপমাত্রা গত ৪০ বছরে সর্বনিম্ন হতে পারে বলেও পূর্বাভাস। ট্রাম্প জানিয়েছেন, প্রবল ঠান্ডায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা যাতে না-ঘটে, তা নিশ্চিত করতে অনুষ্ঠান ভবনের ভিতরে রোটান্ডায় করা হবে। সেখানে ৭০০-র বেশি মানুষ ঢুকতে পারবেন না। অথচ, ট্রাম্পের শপথগ্রহণে যোগ দেওয়ার জন্য অন্তত ২ লক্ষ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম ৭০০ জন ভিতরে বসে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। বাকিদের জন্য অন্যত্র বড় স্ক্রিনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। শপথগ্রহণ শেষ হলে সেখান থেকেও ঘুরে আসবেন ট্রাম্প।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ