জেলা 

জয়নগরের পর ভূপতিনগরে গৃহবধূকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ঘিরে রবিবার সকাল থেকে উত্তাল এলাকা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কলকাতার আরজি কর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এক গৃহবধূকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ওই যুবককেও গ্রামবাসীরা গণপিটুনি দিয়েছে। রবিবার সকাল থেকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভূপতিনগরের ওই বধূর স্বামী বাইরে কাজ করেন। শনিবার রাতে বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী এরপর জোর করে নির্যাতিতার মুখে অ্যাসিড ঢেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।

Advertisement

ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

বস্তুত, একদিন আগেই শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক নাবালিকাকে টিউশন থেকে ফেরার পথে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রক্ষণক্ষেত্রর চেহারা নেয় এলাকা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এবার সামনে এল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা। দেহ আটকে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ