কলকাতা 

মিশনারি জেমস লঙের ২১০ তম জন্মদিন উদযাপন সম্প্রীতি আকাদেমির

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব: ২৩ জুলাই ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় সম্প্রীতি আকাদেমি আয়োজিত এক বৌদ্ধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতার বুদ্ধিস্ট টেম্পল স্ট্রিটে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে। আলোচনা, গুণীজন সংবর্ধনা এবং গ্রন্থ প্রকাশ ছিল অনুষ্ঠানের আকর্ষণ।

সঞ্জয় হালদারের বাঁশির সুরেলা ধুনে সূচনা হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ‘মিশনারি ও বাংলা প্রবাদচর্চা’ বিষয়ক আলোচনা সভাটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রহিম গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নেন দীপক কুমার বড়পন্ডা ও সোমা ভদ্র রায়।

Advertisement

দ্বিতীয় পর্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে নবীন লেখক গবেষক স্বস্তি সরদার, বাসন্তী মুর্মু, জমাদার হাঁসদা, সার্থক দাস কে বিশেষ ‘উজ্জীবন’ সম্মানে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্প্রীতি আকাদেমির প্রাণপুরুষ অধ্যাপক সুরঞ্জন মিদ্দে সম্পাদিত ‘পাদরি লঙের প্রবাদমালা সমগ্র’ শীর্ষক গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ঘটান আমন্ত্রিত অতিথি কাকলি ধারা মন্ডল, সঞ্জিত সানি, সুশীল সাহা ,জারিফুল হক ও আকাদেমির সভাপতি ভিক্ষু সুমনপাল।

অনুষ্ঠানে একগুচ্ছ রুচিসম্মত সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সংযুক্তা ভারতী, অধ্যাপক পিনাকী বিশ্বাস ও বনজিৎ মৈত্র।

মিশনারি জেমস লঙের ২১০তম জন্মদিন উপলক্ষে এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি সুচারুরূপে যৌথভাবে সঞ্চালনা করেন জয়ন্তী মন্ডল ও সঞ্জীব হাঁসদা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ