উত্তর কলকাতায় প্রধানমন্ত্রীর পথেই রোড শো মমতার, কুনাল সুদীপকে একসঙ্গে কাজ করার নির্দেশ দলনেত্রীর
বাংলার জনরব ডেস্ক : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ বুধবার বিকেলে শ্যামবাজার থেকে সিমলা ষ্ট্রীট পর্যন্ত রোড শো করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার এই পথেই রোড শো করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই রোড শো করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল কে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে ছিল। রোড শো শেষ হওয়ার পরেই উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কে কাছে ডেকে নেন একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক কুনাল খোজকেও ডেকে নেন। এই তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়।
কুনাল ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সবটাই সাংগঠনিক কথাবার্তা বলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর দুজনকে এক হয়ে কাজ করা নির্দেশ দিয়েছেন দলনেত্রী একইসঙ্গে উত্তর কলকাতায় যেন গতবারের তুলনায় বেশি ভোটের ব্যবধানে জিততে পারে সুদীপ সেই নির্দেশক তিনি কুনালকে দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল। লোকসভা ভোটে উত্তর কলকাতা থেকে যাতে সুদীপ তৃণমূলের প্রার্থী না হন, তার দাবিও জানিয়েছিলেন। যা নিয়ে তিক্ততা বেড়েছিল। কুণাল প্রকাশ্যে সরব হলেও ‘চুপ’ ছিলেন উত্তর কলকাতার সাংসদ। ‘তিক্ততা মেটাতে’ ফোন করে ‘চায়ে পে চর্চা’য় তাঁকে ডাকেন সুদীপ। সেখানে প্রায় দুঘণ্টার ‘আড্ডা’ হয়। কিন্তু তার পরেও বরফ পুরোপুরি গলেনি!
Advertisement:
আমহার্স্ট স্ট্রিটে এক রক্তদান অনুষ্ঠানে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। তিনি বলেন, প্রার্থী বা জনপ্রতিনিধি হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) থেকে পিছিয়ে নেই তাপস। তাঁর দরজা সারা দিন, সারা রাত দলের কর্মী এবং সাধারণ মানুষের জন্য খোলা থাকে। ঘটনাচক্রে সেই মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর কথা জানানো হয়। তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়েন। পরে অবশ্য তারকা প্রচারকের তালিকায় ফেরেন তিনি। এদিন ‘যুযুধান’ সেই দুজনকে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা।

