নিজের থুতু চাটতে বাধ্য করে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো এক মুসলিম বৃদ্ধকে, সাক্ষী কয়েক শো মানুষ কোন প্রতিবাদ নেই! উত্তরপ্রদেশের এই ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে
বাংলার জনরব ডেস্ক : আবার এক অমানবিক দৃষ্টান্তের সাক্ষী হল উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর এলাকা। এক মুসলিম বৃদ্ধকে নিজের থুতু চেটে খেতে বাধ্য করলো কিছু ব্যক্তি। ওই বৃদ্ধের নাম মহব্বত আলী বয়স ৭৫। জুতোর মালা পড়ে তাকে হাটানো হলো রাস্তায় কয়েকশো মানুষ সাক্ষী রইল ঘটনার কিন্তু কেউ প্রতিবাদ করল না।
ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর এলাকার। তিঘরা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধের নাম মহব্বত আলি, বয়স ৭৫। গ্রামেরই এক দল ব্যক্তির বিরুদ্ধে বৃদ্ধকে হেনস্থার অভিযোগ উঠেছে। তাঁর মুখে কালি মাখিয়ে দেওয়া হল বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আপাতত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

ভিডিয়োটির সূত্রেই বিষয়টি জানাজানি হয় এবং পুলিশ হস্তক্ষেপ করে। তদন্তের পর তারা জানতে পারে, ওই বৃদ্ধের বিরুদ্ধে এক কিশোরীকে নিগ্রহের অভিযোগ ছিল। থানায় নিগৃহীতা কিশোরীর বাবা বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরেই তাঁকে শাস্তি দিতে একজোট হন গ্রামবাসীরা। বৃদ্ধকে হেনস্থার অভিযোগে, পুলিশ যে চার জনকে গ্রেফতার করেছে, তাঁরা হলেন জাফর, আমন, অখিলেশ এবং ঘনশ্যাম। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
উত্তরপ্রদেশের এই ঘটনায় আবার মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠে গেল। যোগী রাজ্যে একজন সাধারণ বৃদ্ধ নাগরিকেরও নিরাপত্তা নেই আইন যেখানে ন্যায়ের শাসন সেখানে আইনের শাসন চলছে না চলছে কিছু মানুষের দাদাগিরি।
সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

