দেশ 

পাসপোর্টের যাচাই গিয়ে গুলিবিদ্ধ মুসলিম মহিলা, যোগী রাজ্যের ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত যোগী আদিত্যনাথ এর রাজ্যে যে সাধারণ মানুষের নিরাপত্তা পুলিশের কাছেও বিঘ্নিত হতে পারে তার প্রমাণ বারবার মিলেছে। পুলিশ আইন না মেনে জোর করে এনকাউন্টারের মাধ্যমে অনেক দুষ্কৃতিকে খতম করেছে এবার সামনে এলো আরেকটি মর্মান্তিক কাহিনী। আলীগড়ের এক মুসলিম ভদ্রমহিলা থানায় পাসপোর্ট এর ইনকোয়ারির জন্য গিয়েছিলেন আর সেখানে গিয়ে পুলিশের এস আই এর হাতে গুলিবিদ্ধ হলেন। যদিও থানা থেকে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ভুল করে গুলি ছুড়েছে কিন্তু তা কি বাস্তব? আর গুলিটা লিখেছে ওই মহিলার মাথায় ফলে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের আলিগড়ের একটি থানায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মহিলাকে আলিগড়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত এসআইয়ের নাম মনোজ শর্মা। তিনি ঘটনার পর থেকেই পলাতক। পুরো ঘটনাটির ভিডিয়ো থানার সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

Advertisement

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ইশরাত নামের ওই মহিলা পাসপোর্ট যাচাইয়ের জন্য তাঁর ছেলেকে নিয়ে থানায় গিয়েছিলেন। একটি দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিছু ক্ষণ পর থানার এক পুলিশ আধিকারিক এসে এসআই মনোজের হাতে একটি পিস্তল তুলে দেন। মনোজ যখন পিস্তলটি পরিষ্কার করছিলেন, তখনই ‘ভুলবশত’ গুলি চালিয়ে ফেলেন তিনি। বন্দুকের মুখ মহিলার দিকে থাকায় সেই গুলি তাঁর মাথায় গিয়ে লাগে। মাটিতে পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসাতালে ভর্তি করানো হয়।

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মঞ্জুর হারিস খান বলেন, ‘‘বুলেটটি এখনও মহিলার মাথায় আটকে রয়েছে। অস্ত্রোপচার হবে কি না তা নিয়ে আলোচনা চলছে।’’

আলিগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কালানিধি নাইথানি জানিয়েছেন, গুলি ওই মহিলার মাথার পিছনে লেগেছে। কর্তব্যে গাফিলতির জন্য ওই এসআইকে তাৎক্ষণিক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ‘‘কর্তব্যে অবহেলার জন্য এসআই মনোজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মহিলার চিকিৎসা করা হচ্ছে। অভিযুক্ত এসআই বর্তমানে পলাতক। তাঁকে ধরতে একটি দল গঠন করা হয়েছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ