উত্তরাখণ্ডে চারধাম প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ সভা এপিডিআরের
বিশেষ প্রতিনিধি : আজ দু’সপ্তাহ হল উত্তরাখন্ডের উত্তরকাশীর সিল্কিয়ারাতে নরেন্দ্র মোদী সরকার ও উত্তরাখন্ডের সরকার ও মুখ্যমন্ত্রী পুরস্কর সিং দামীর চারধাম প্রকল্প যা চারটে হাইওয়ের মিলন কার্যত শ্রমিকদের মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ৪১জন শ্রমিক একটি টানেলে ১৭ দিন ধরে আটকে পড়েছেন এবং খুব ধীরে কোনমতে তাদের উদ্ধার কাজ শুরু হওয়ার পর আরও একটি ধ্বংস শ্রমিকদের জীবনকে খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নেওয়া তথা পরিবারের স্বজনদের সঙ্গে মিলনের সম্ভাবনা প্রায় দুরুহ করে তুলেছে। এই চারধাম প্রকল্প নরেন্দ্র মোদীর উগ্ৰ হিন্দুত্বে ভর করে লোকসভায় জেতার অপপ্রয়াস মাত্র!

এই ৪১জন শ্রমিকের দ্রুত উদ্ধার ও শারীরিক ও ট্রমা জনিত মানসিক চিকিৎসার দরুন আজ কলকাতায় কফি হাউসের সামনে বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এক প্রতিবাদ সভার আয়োজন করে।

এই দাবিগুলি :
১)অবিলম্বে চারধাম প্রকল্প বাতিল করতে হবে।
২) কোন অবস্থায় প্রকৃতি, পরিবেশ, পাহাড়, নদ-নদী ধ্বংস করা চলবে না।

৩) ৪১ টি পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও ভরণপোষণের ব্যবস্থা করতে হবে।
এই প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন শংকর বিশ্বাস, সন্দীপ সিনহা রায়, শংকর দাস, অম্লান, অমিতাভ সেনগুপ্ত, তাপস দাস (নদী বাঁচাও কমিটি), আলতাফ আমেদ, কুশল কর, সোমনাথ বসু, রঞ্জিত শূর প্রমুখ।

