বন্যা দুর্গত মানুষের পাশে কংগ্রেস নেতা অসিত মিত্র ও হাফিজুর রহমান
বাংলার জনরব ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও হাওড়া জেলার উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের সীমান্তবর্তী হুগলি জেলার খানাকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিপদজনক মুচিঘাটা সেতু( বাশ এর সেতু) এবং হায়াতপুর, চব্বিশপুর সহ অন্যান্য এলাকার কৃষি এর ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র মহাশয় এবং হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ |

অবিলম্বে মুচিঘাটা নতুন ব্রিজ এর বাকি কাজ সম্পূর্ণ করে মানুষের জন্য খুলে দিতে হবে এবং মানুষকে প্রাণের ঝুঁকি থেকে বাঁচতে দিতে হবে

