শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁসের পর, এবার জয়েন্টে সফল ছাত্রের র্যাঙ্ক সংক্রান্ত জালিয়াতির পর্দা ফাঁস করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিভাবে? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব্র ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করে এই রাজ্যের সাধারণ নাগরিকদের হৃদয়ে স্থায়ী আসন দখল করে নিয়েছেন। আরেকটি বিষয়ও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এজ্লাসে বসে স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করে জয়েন্টের এক ছাত্রের জালিয়াতি ধরে ফেললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক কথায় এক অভিনব উদ্যোগের ফলেই জালিয়াতি ছাত্রের মুখোশ উন্মোচিত হলো কলকাতা হাইকোর্টে।
ঘটনার বিবরণে জানা গেছে,চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসা ছাত্রের দাবি ছিল, ফলপ্রকাশের পর প্রথমবার জয়েন্টের অফিশিয়াল ওয়েবসাইটে দেখেন, তাঁর GMR বা General Merit Rank ছিল ১৬। অন্যদিকে Pharmacy Merit Rank ছিল ২৪১। তবে পরে আবার ক্রমতালিকা যাচাই করতে গেলে দেখেন GMR ও PMR-এ অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। দুই পরীক্ষার ফলে যথাক্রমে ১৪৩৯ এবং ৩২৮৫ নম্বরে রয়েছেন তিনি।
এরপরই আদালতের দ্বারস্থ হন ওই ছাত্র। তবে QR কোড স্ক্যান করে বিচারপতি ও আইনজীবী জানতে পারেন ওই ছাত্র দ্বিতীয়বার যে র্যাঙ্ক দেখেছিলেন, সেটাই ঠিক। র্যাঙ্ক সংক্রান্ত নথি জালিয়াতি করেই বিচার চাইতে এসেছিলেন তিনি। এরপরই মামলা খারিজ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ছাত্র হওয়ায় তাঁর তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। তবে ভবিষ্যতে যাতে এহেন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিয়েও ছাত্রকে পরামর্শ দেন বিচারপতি।
কিভাবে জালিয়াতির পর্দা ফাঁস করলেন বিচারপতি :
আবেদনকারী ছাত্রের মুখে র্যাংক সংক্রান্ত দাবি শুনে নিজের এবং আইনজীবীর দু’টি স্মার্টফোন থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তরপত্রের QR কোড স্ক্যান করেন। তারপরই জালিয়াতির পর্দা ফাঁস হয়ে যায়। তিনি জানতে পারেন, অভিযুক্ত ছাত্র জয়েন্টের ফল সংক্রান্ত যাবতীয় নথি ডাউনলোড করে জাল করেছেন। কিন্তু ধরা পড়ে গিয়েছেন অন্য জায়গায়। বোর্ডের তরফে দেওয়া QR কোড জাল করতে পারেননি তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের লাগাতার প্রশ্নবাণে নিজের দোষ স্বীকারও করেন অভিযুক্ত।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সকলের সামনে যেভাবে জালিয়াতি উন্মোচন করলেন তা এককথায় নজিরবিহীন বলা যেতে পারে। তবে একই সঙ্গে আবেদনকারী ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

