জেলা 

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হাওড়ার শ্যামপুরে জাতীয় কংগ্রেসের সভা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২৪ শে জুন শনিবার, বিকাল ৪টায়, হাওড়া জেলার শ্যামপুর ২নং ব্লকের অন্তর্গত দেওড়া অঞ্চলের শিবালয় ম্যারেজ হলে, বিভিন্ন পঞ্চায়েতের গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে জাতীয় কংগ্রেসের প্রার্থীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি শ্রী পলাশ ভান্ডারী, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শ্রী অসিত মিত্র, হাওড়া জেলা কংগ্রেস এর সহ-সভাপতি সেখ হাফিজুর রহমান, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ বর, সম্পাদক আবুল কালাম নাজির, মহঃ মিরাজ, শ্যামপুর ১নং ব্লক কংগ্রেস সভাপতি শ্রী মহানন্দ রায় ‌সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সমগ্র সভাটি পরিচালনা করেন শ্যামপুর ২নং ব্লক কংগ্রেস সভাপতি আতিয়ার রহমান খান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ