জেলা 

বেস আন নুরে দুদিনের শিক্ষা কর্মশালা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেশ আন নুর মডেল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনের এক শিক্ষা কর্মশালা। কলকাতার বিভিন্ন নামী স্কুলের অভিজ্ঞ শিক্ষকদের এক প্রতিনিধি দলের নেতৃত্বে পরিচালিত হয় এই কর্মশালা। সমগ্র কর্মশালা কয়েকটি ভাগে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের জন্য, শিক্ষক-শিক্ষিকাদের জন্য এবং ম্যানেজমেন্ট টিমের জন্য।

সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে আরো কীভাবে ছাত্র-ছাত্রীদের পাশে বেস আন নুর থাকতে পারে, এটাই ছিল দুদিনের এই কর্মশালার মুখ্য বিষয়। বেস আন নুরের কর্ণধার খাদিমুল ইসলাম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ছাত্র-ছাত্রীদেরকে নিজেদের উন্নয়নে কঠিন শপথ নেয়ার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে তিনি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন প্রতিষ্ঠানের নাম বৃদ্ধি হতে পারে একমাত্র তাঁদেরই চেষ্টা-প্রচেষ্টা ও কলা কৌশলের ভিত্তিতে।

কলকাতা থেকে আগত অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে তৎপর হওয়ার অনুরোধ করেন তিনি। দুদিনের এই কর্মশালার মাঝে এক অধিবেশনে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেস আন নুরের কৃতী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধিত করা হয়। সমস্ত অনুষ্ঠান পরিকল্পনায় বেস আন নুরের পাশে ছিল কলকাতার প্রখ্যাত নিট প্রশিক্ষণের প্রতিষ্ঠান স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। আগামী দিনে মাধ্যমিক ছাত্র-ছাত্রীসহ প্রাথমিক পর্যায়ের অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কিছু কর্মসূচি গ্রহণ করা হবে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ