দেশ 

Karnataka Assembly Election: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট চাইতে এলে বিজেপি নেতাদের চপ্পল খুলে মারুন নিদান দিলেন রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধান , বিস্তারিত জানতে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নামে ভোট চাইতে এলে বিজেপি নেতাদের চপ্পল খুলে মারুন। কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে এমনই নিদান রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধান প্রমোদ মুথালিকের।

প্রমোদ ভাষায়, ‘‘ওঁরা (কর্নাটকের বিজেপি নেতারা) প্রধানমন্ত্রীর নাম ব্যবহার না করে থাকতেই পারবেন না। ঠিক প্রধানমন্ত্রীর নাম মুখে নিয়ে আপনাদের বাড়ির দোরগোড়ায় আসবেন। আপনাদের সকলকে অনুরোধ করছি, যদি ওঁরা ‘দয়া করে মোদীকে ভোট দিন, মোদীকে ভোট দিন’ করেন, তা হলে ওঁদের চপ্পল খুলে মারুন। মোদীর নামে ভোট চাইলে বিজেপিকে একটি ভোটও নয়। এই অকেজো নেতারা মোদীর নাম নেন কিন্তু দলের কর্মী এবং সাধারণ মানুষের সমস্যা বোঝেন না।”

একই সঙ্গে কর্নাটকের বিজেপি নেতৃত্বকে প্রধানমন্ত্রীর নাম না করে ভোটে জিতে দেখানোর চ্যালেঞ্জও জানিয়েছেন প্রমোদ। রাজ্য বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “এ বার মোদীর নাম ব্যবহার না করে ভোট চান। ইস্তেহার ও ব্যানারেও মোদীর ছবি দেবেন না। ভোটারদের বলুন, আপনারা উন্নয়ন করেছেন, আপনারা গরু উদ্ধার করেছেন, হিন্দুত্বের জন্য কাজ করেছেন। তার পর দেখুন ভোট পান কি না।’’

তথ্য সূত্র ডিজিটাল আনন্দবাজার ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ