জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে জাগো বাংলো স্টলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কেনার জন্য উপচে পড়া ভিড়
বিশেষ প্রতিনিধি: বইমেলার শেষ দিনের আগের দিন ছিল শনিবার। আগামীকাল রবিবার শেষ হচ্ছে এ বছরের মত কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এদিনের বইমেলার সবচেয়ে আকর্ষণীয় এবং পাঠকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে জাগো বাংলোর স্টলে।

এদিন জাগো বাংলোর স্টলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা অবিভক্ত উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বেই আজ জাগো বাংলা স্টলে উত্তর ২৪ পরগনার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পুরসভার পক্ষ থেকে বাংলার মানুষের সবচেয়ে জনপ্রিয় জননেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বই কিনতে দেখা যায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কেনার জন্য এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বাধীন জাগো বাংলোর স্টলে ভিড় ছিল লক্ষণীয়।

জাগো বাংলো স্টলে বই তুলে দেওয়ার মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বনমন্ত্রী তথা অবিভক্ত উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ দোলা সেন, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ অন্যান্যরা।

