দেগঙ্গায় গ্ৰামীন ক্রীড়ায় দিদির সুরক্ষা কবচ প্রচারে জনপ্রতিনিধিরা
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চলের খাঁপুর তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় রবিবার গ্ৰামীন ক্রীড়ায় দিদির সুরক্ষা কবজ নিয়ে প্রচারাভিযান করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধিদের।

ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন দেগঙ্গার মানুষের গ্ৰামীন ক্রীড়ার ভাবধারা অসাধারণ। এইরকম খেলা যত বেশি হবে নব প্রজন্মের শিক্ষার্থীরা তত সমৃদ্ধ হবে। খেলার মাঠে দিদির সুরক্ষা কবজ নিয়ে প্রচারাভিযান করা হয় বলে জানান একেএম ফারহাদ। তিনি আরও বলেন বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সবরকমের কর্মসূচি রূপায়িত হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন এই অঞ্চলের মানুষ বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান নিয়মিত উপহার দিয়ে আসছে। পাশাপাশি তিনি বলেন মকলুফুর রহমান সহ শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপ্রধান রিঙ্কু সাহাজি,সদস্য সাহাবুদ্দিন, শিক্ষক ইউসুফ আলী, আব্দুল করিম, আব্দুল সালাম,সরিফুল ইসলাম, দীপু মন্ডল, আব্দুল মোমিন, রাশেদুল ইসলাম,মনিরুল ইসলাম প্রমুখ।

