খেলাধূলার মধ্যে দিয়ে জীবন গড়ে তোলার আহ্বান একেএম ফারহাদের
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : যুগ সংস্কারক মোজাদ্দেদ জামান আলহাজ্ব হযরত পীর আবু বকর মেমোরিয়াল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পারফরমেন্স নজর করে সমাজের লোকের কাছে।
উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চলে অবস্থিত এই মাদ্রাসায় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বার্ষিক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা মুগ্ধ করে। স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও নবনিযুক্ত ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির চিফ পেট্রোন একেএম ফারহাদ তার ক্ষুদ্র বক্তব্যে হযরত পীর আবু বকর সিদ্দিকীর জীবন কাহিনী বিস্তারিত বর্ণনা উঠে আসে। তিনি বলেন স্বাধীনতা সংগ্রামী ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা যেভাবে আধুনিক সমাজ ব্যবস্থায় ধর্মীয় মানসিকতা অবলম্বন করে সুশৃঙ্খল জীবন যাপনের আহ্বান করেছেন তা সকলের মধ্যে থাকা উচিত। উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ পরিচালন সমিতি সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তিনি কামনা করেন। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সংখ্যালঘু সহ সর্বস্তরে মানুষের জন্য উন্নয়নের কর্মধারা বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধার্থে নানারকম সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে তা দেশের মধ্যে নজিরবিহীন।

তিনি আরো বলেন ৯ই ফেব্রুয়ারি বারাসাত কাছারি ময়দানে জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস শুরু হচ্ছে সেখানে জেলার প্রতিটি মাদ্রাসা থেকে সফল ক্রীড়াবিদদের উপস্থিতিতে সাফল্যমন্ডিত করে তুলুক, এই বার্তা সকলের সামনে তুলে ধরা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন মানুষের পাশে থেকে সামাজিক কর্মসূচী রূপায়ণ করা জনপ্রতিনিধির কাজ সেই কাজ সফলভাবে সূচনা করতেই বিভিন্ন প্রতিষ্ঠানে হাজির হয়ে কর্মক্রিয়ায় যুক্ত থাকা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাজীব হোসেন, উপপ্রধান রিঙ্কু সাহাজি, কাউন্সিলর গোপাল ব্যানার্জি, আব্দুল সালাম, আবদার রহমান প্রমুখ।

