দিদির সুরক্ষা কবচ বিরোধীদের মৃত্যু কবচ, শুভেন্দু অধিকারী বাংলাদেশে গরু পাচারের মূল পান্ডা সাংবাদিক সম্মেলনে দাবি করলেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী
বিশেষ প্রতিনিধি: ২রা জানুয়ারী কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে “দিদির সুরক্ষা কবচ”অনুষ্ঠান হয়।দলীয় নির্দেশে আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের দলীয় কার্যালয়ের সামনে (নেতাজি মোড়ে) বিধায়ক ইদ্রিস আলী সাংবাদিক সম্মেলন করেন।

তাঁর ডান পাশে দুই নম্বর ব্লকের সভাপতি আবদুর রৌফ এবং বাঁদিক ছিলেন এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান। তাছাড়াও দুই ব্লক কমিটির নেতৃত্বরা এবং শাখা সংগঠনের নেতা নেতৃত্বরা। দিদির সুরক্ষা কবচ প্রচার কাজের জন্য বিস্তারিত ভাবে বিধায়ক ইদ্রিস আলী যা বলেন,তা নিম্নে সংযুক্ত করা হলো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরটি বেশী প্রকল্প ইতিমধ্যেই পৃথিবী ব্যাপি ধর্ম নিরপেক্ষ মানুষদের মন কেড়ে নিয়েছেন।

দিদির সুরক্ষা কবচ, বিজেপি সহ বিরোধীদের মৃত্যু কবচ। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জির নাম ইতিহাসে লেখা থাকবে। দিদির সুরক্ষা কবচে জনসাধারণের উন্নয়ন হবে এবং তৃনমূল কংগ্রেস শক্তিশালী হবে।যারা দূতকে ভূত বলছে তারা সত্যিকারের ভূত হয়ে যাবে। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, শুভেন্দু অধিকারী যদি ভগবানগোলায় আসেন তার মুখমন্ডলটা বদলে দেওয়া হবে। মহিলা সহ বহু মানুষরা জুতো, ঝাঁটা, লাঠি মারবে।কারন তিনি তৃনমূল কংগ্রেসে থাকাকালীন এই মুর্শিদাবাদ থেকে কোটি কোটি টাকা তোলাবাজি করে নিয়ে গেছেন এবং তিনি গরু পাচার কান্ডে জড়িত । তৃনমূল কংগ্রেসের বদনাম করা তাঁর মুখে এক্কেবারে মানায় না।

