সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানুষ গড়ার কারিগর তৈরি করে : একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু হযরত মুহম্মদ (সাঃ) মানব সভ্যতাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কঠোর তপস্যার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছিল ইসলামের বাণী। মহান মানবকে মুসলিম ধর্মাবলম্বীরা, যথাযোগ্য মর্যাদায় আগমনের দিনকে স্মরণ করে রাখার জন্য ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে থাকে।

বলাবাহুল্য শনিবার উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন রাজারহাট বি এফ জে সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে বিশ্ব নবী দিবস পালন উপলক্ষে মহতি ধর্মীয় জুলুস ও মাদ্রাসা পড়ুয়াদের পাগড়ী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় সকলকে নিয়ে দোয়া করার পাশাপাশি সকলের মধ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন। রাজারহাট নিউটাউন পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।

তিনি বলেন, মানুষের পাশে যে ব্যক্তি সুখে-দুখে পাশে দাঁড়ায় মহান আল্লাহ তাঁর পাশে হাজির হন। তাই সকলকে ছোট না ভেবে পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার আহ্বান তিনি রাখেন। শিক্ষানবিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন পাগড়ি প্রদানের মধ্যে দিয়ে একটি অধ্যায়ের শেষ হলেও পরবর্তী অধ্যায়ের জন্য আরো ভালো করে শেখার চেষ্টা রাখার বার্তা তিনি দেন এবং ভবিষ্যতে যে কোন রকমের সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস ফারহাদ সাহেব রাখেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সব রকমের সহযোগিতা করেন সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব, মুফতী বাকিবিল্লাহ,মাওলানা ইমান আলী,মুফতি মুহিত,পীরজাদা হান্নান বাখতেয়ারী,পীরজাদা আবেদ আলী,পীরজাদা আনসার আলী,পীরজাদা আজগর আলী,পীরজাদা আকতার আলী,পীরজাদা সাজ্জাদ আলী, পীরজাদা হান্নান আলি, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, পীরজাদা এহসান সহ মাদ্রাসার অন্যতম শিক্ষক ইব্রাহিম,সানাউল্লাহ সহ অন্যান্যরা।সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পীরজাদা মাসুম বাখতেয়ারি।

