মৌলালী যুব কেন্দ্রে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিপিডিআরের সভা
বিশেষ প্রতিনিধি: আজ ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করলো সিপিডিআর। মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধায়ক ডক্টর নির্মল মাঝি পন্ডেল সব্যসাচী বাগচী অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস রেফারেন্স সুদীপ বিশ্বাস সহ কলকাতার বুদ্ধিজীবীরা।
সকলেই তাদের ভাষণে মানবাধিকারের নানা দিক তুলে ধরেন। সংবাদে মানবাধিকার পত্রিকার অষ্টম সংখ্যা আজ প্রকাশিত হয়। ৪ তারিখ অনুষ্ঠিত বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সম্বর্ধনা প্রদান, সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। একথা জানিয়েছেন সংগঠনের পক্ষে অধ্যাপক দেবাশিস চ্যাটার্জী, দীপঙ্কর ভট্টাচার্য্য, সুপ্রিয় দত্ত দেবরাজ মাইতি আর সৈয়দ হাবিবুল্লাহ।

