কলকাতা 

বৃহস্পতিবার ভরদুপুরে নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: বৃহস্পতিবার ভরদুপুরে নিউটাউনের (Newtown) বলাকা আবাসনের ফ্ল্যাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ধোঁয়ার জেরে একজন অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বলাকা আবাসন সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়রা দেখতে পান, দোতলার একটি ফ্ল্যাটে দাউ দাউ করে জ্বলছে আগুন। তড়িঘড়ি জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান আবাসনের আবাসিক ও প্রতিবেশীরা। যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেখানকার বাসিন্দাদের সরানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় দমকলে। দ্রুততার সঙ্গে দমকলের ৩টি ইঞ্জিন সেখানে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে আগুন আয়ত্তে আনার কাজ। এরই মাঝে শোনা যায় বিস্ফোরণের শব্দ। বাড়তে থাকে আগুনের তীব্রতা।

Advertisement

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তাতে বাড়তে থাকে আগুন। পরিস্থিতি আয়ত্তে আনতে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে গিয়েছে ৫ টি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ