কলকাতা 

যুব সংগঠন থেকে বাদ পড়ার জের! দেবাংশু ভট্টাচার্যকে দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ করল তৃণমূল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের যুব সংগঠন থেকে বাদ পড়েছিলেন দেবাংশুকে ভট্টাচার্য ।সেই দেবাংশুকে আজ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার স্টেট ইনচার্জ করে দেয়া হলো।

বুধবার তৃণমূলের যুব কমিটি থেকে বাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media)অভিমান প্রকাশ করেছিলেন দেবাংশু। লিখেছিলেন, ‘লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় – ‘যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম।’ দলের মধ্যে তীব্র হইচই পড়ে যায়। এই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আজ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে স্টেট মিডিয়া সেলের ইনচার্জ করা হয়েছে।

Advertisement

সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের প্রধান হলেন দেবাংশু। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক বিষয় নিয়ে লাইভ, ভিডিও করেই থাকেন। ফেসবুকে তাঁর অগুনতি ফলোয়ার রয়েছে। সেসবকে গুরুত্ব দিয়ে এবার দেবাংশুকেই সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য ইনচার্জ পদে বসানো হল।

পঞ্চায়েত নির্বাচনে লড়াই একেবারেই বুথস্তরে। কিন্তু সোশ্যাল মিডিয়াকেও নির্বাচনী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্ব দিচ্ছে রাজ্যের শাসকদল। একেবারে প্রান্তিক স্তরে পৌঁছে যেতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হচ্ছে। পাশাপাশি বিজেপির আইটি সেলের সঙ্গে টেক্কা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। সেদিক থেকে দেবাংশু ভট্টাচার্যকেই যোগ্য বলে মনে করছে তৃণমূল। ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ