বীমার টাকা পাওয়ার জন্য বাবাকে খুন করলেন ছেলে
বাংলার জনরব ডেস্ক : বীমার টাকার জন্য বাবাকে খুন করলেন ছেলে। ঘটনা কি ঘটেছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত যুবক অনিল পওয়ার সেন্ধওয়া এলাকার অম্বেডকর কলোনির বাসিন্দা। টাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়শই ঝামেলা হত। বিমার টাকার জন্য বাবাকে খুনের ছক কষেন ওই যুবক। এই চক্রান্তে তাঁর সঙ্গে হাত মেলান আরও তিন যুবক।
গত ১০ নভেম্বর সেন্ধওয়া থানার পুলিশ জানতে পারে যে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি এক ব্যক্তি ছাগন পওয়ারের। এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তার পর কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে দুর্ঘটনার তত্ত্ব আসলে সাজানো। অনিল ও আরও তিন যুবক ওই ব্যক্তিকে হত্যা করেছেন।
অনিলের পাশাপাশি ষড়যন্ত্রে যুক্ত আরও তিন যুবককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

