Viral Video:তিহার জেলে শুয়ে ম্যাসাজ নিচ্ছেন মন্ত্রী, ভিডিও ভাইরাল,রাজনৈতিক তরজা শুরু!
বাংলার জনরব ডেস্ক : তিহার জেলে শুয়ে মেসেজ নিচ্ছেন দিল্লির আম আদমি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে রয়েছেন।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, তিনি জেলের সেলের মধ্যে ম্যাসাজ নিচ্ছেন।ভিডিওতে দেখা যাচ্ছে যে, গোছানো বিছানায় শুয়ে রয়েছেন মন্ত্রী। সাদা বালিশ, চাদর, জেলের মধ্যেই মিনারেল ওয়াটারের বোতল চেয়ার, টিভি। এরপর দেখা যায় এক ব্যক্তি পা টিপে দিচ্ছেন, হাতেও ম্যাসাজ করে চলেছেন। কিছুক্ষণ পরে একাধিক ব্যক্তি আসেন ওই সেলে। তাঁরা কখনও মন্ত্রীকে শুইয়ে, কখনও আবার চেয়ারে বসিয়ে মাথায় ম্যাসাজ, গায়ে ম্যাসাজ, পাও টিপে দিচ্ছেন। তাঁদের সঙ্গেই গল্পে মজে মন্ত্রী। বিজেপির অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলকে ম্যাসাজ পার্লার বানিয়ে ফেলেছেন! যেহেতু, তিহার জেলের পরিচালনার দায়িত্ব দিল্লি সরকারের হাতেই রয়েছে। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, চিকিত্সকের পরামর্শে সত্যেন্দ্র জৈনকে ফিজিওথেরাপি করাতে হয়। বিজেপি তাঁর অসুখ নিয়ে মস্করা করছে।

