কলকাতা 

যোগ্য প্রার্থীরা কেন চাকরি পাননি তা জানতেই হবে সিবিআই-কে কড়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : খুব সকালবেলায় কলকাতা হাইকোর্টে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতির রিপোর্ট খাম বন্ধ অবস্থায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জমা দিতে যান। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিট এর  ভূমিকা তীব্র সমালোচনা করেন। তিনি এমনও বলেন বেশ কয়েকজন আধিকারিক ঠিকমতো কাজ করছেন না ।এদেরকে বদলে দেওয়া হবে। এরপর বেলা আড়াইটা নাগাদ ফের এই মামলার শুনানি শুরু হয়। সেখানে সিবিআই এর আধিকারিকরা উপস্থিত হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। তারপর বিচারপতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন সিবিআই দুর্নীতির শেকরে যে পৌঁছাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

সোমবার এই মামলার শুনানিতে আদালতে OMR শিট দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে CBI. কিন্তু রিপোর্ট গ্রহণ করেননি বিচারপতি। সুপ্রিমকোর্টে মানিক ভট্টাচার্য এই সংক্রান্ত মামলা দায়ের করায় রিপোর্ট সেখানে জমা দিতে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Advertisement

এদিন বিচারপতি বলেন, ‘যোগ্য প্রার্থীরা কেন চাকরি পাননি তা জানতেই হবে। কাদের জন্য বঞ্চিত হয়েছেন তা সামনে আসা প্রয়োজন। এই কাজ না করা হলে যোগ্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে। প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর’।

তিনি আরও বলেন, ‘বিচারব্যবস্থা যোগ্যদের কথা ভাবে। রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে। সিবিআইয়ের ওপর আমার আস্থা রয়েছে। কেন দেরি হয়েছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। সিবিআইকে নিজের জায়গা ধরে রাখতে হবে। অনেকে বলছেন মুড়ি মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। মুড়ি মুড়কির মতো দুর্নীতি হচ্ছে তাই সিবিআই। সিবিআই ম্যাজিক দেখাতে পারে। আশা করব তারা দেখাবে’।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ