কবিতা : আমার ভারতবর্ষ / আব্দুল করিম
আমার ভারতবর্ষ
আব্দুল করিম
———————————————– সভ্যতা সমাজ আর্থসামাজিকতা
আজ বিপন্ন
দেশ জাতীর কথা সমুদ্র স্বপ্নে
আছে শুধু উন্মত্ততা সবখানে।
রাষ্ট্রের অবক্ষয় নেতৃত্বের অযোগ্য তার কারন’ ভুইফোড় নেতা।
কঠিন সময় এক ঐতিহাসিক
মূহুর্তে জনগন ‘ আকাশ ছোঁয়া
কল্পনায় বক্তৃতার ফুলঝুরি নেতার।
মাইক বাজিয়ে শুধু মিথ্যার ঝুলি
বিক্রয় করার নিমিত্ত মাত্র
রঙ্গমঞ্চে উন্মত্ততা উত্তপ্তের শিখ
পার হয়ে আসা প্রতিশ্রুতির হিসেবে দোলাচল
ভারতবর্ষ কি খেলাঘর
ইউক্রেন আজো বিভৎস ভাবে
রাশিয়ার অত্যচারে বিপন্ন
মরছে হাজারে হাজার নারী শিশু
আঠারো মাস অতিক্রম করেছে
মরা মানূষের আকুতি —-
কোথায় শান্তির প্রতীক দেশ নেতা।
ন্যায় আজ হয়েছে পাপ তাদের
কাছে
সাপের বেশ ধরে একরাশ
দেশ নেতা
লিকলিকে সাপের মত হয়ে যায় ভোটের আগে
সময়ে ফুলে চমকায় ‘ এই তার রুপ
কারাগারে এখোনো বন্দি দেশপ্রেমিক কতশত ‘ নিগূঢ় নীরাবতায় কাঁপে কারাগারে’।
সরকার আর দল মিলেমিশে
একাকার
পোষাকি সভ্যতার পোষাকে
ইঁদুরের দাঁতের শব্দ
বন্যরা কুঞ্চিত হায়: লজ্জা
মানব জাতির
সৃষ্টির অপমান’ উপহাস.
আবরন হীন সৃষ্টির কর্মদ্বার
নিজ দেশে মানূষ কেন বাস্তূ
হারা
নির্মমতায় মানব কলিজা কাঁপে
ভিত আজ ভাতবাসী
মেকি আইন সৃষ্টি যা অমানবিক
যা বারংবার ধরা দেয় আয়নার
গভিরে
হে দেশবাসী
মানবপ্রেমিক দেশ নেতা
বিপন্ন দেশের মুক্তি কামি মানূষ
সময় এসেছে দেশকে
রাহু কবল মুক্ত করার
আমার ভারতবর্ষ আবার
শ্রেষ্ঠ হবে জগৎ সভায়।

