জেলা 

শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার গুদামে ভয়াবহ আগুন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার গুদামে ভয়াবহ আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছেন দমকল কর্মীরা।

দমকল সূত্রে খবর, বুধবার দুপুরে দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র মজুত করা ছিল। সেই সব জিনিসপত্রে আগুন লেগে নিমিষেই আগুন ছড়িয়ে পরে সারা কারখানা জুড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। দমকল বাহিনীকে খবর দিলে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল কর্মীরা তিনটি ইঞ্জিনের সাহায্যে বিভিন্ন দিক দিয়ে জল দিতে থাকে।

আগুনের উৎস খুঁজে সেখানে জল দেওয়ার পরই নিয়ন্ত্রণে আসে আগুন। তবে সেই আগুন পুরোপুরি নিভতে আরও কিছু ক্ষণ সময় লাগবে বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। তবে ব্যাটারি কারখানার গুদামে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল সূত্রে খবর।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ