জেলা 

ক্যানিংয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মশালা 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের দঃ ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে সোমবার ক্যানিং ১ নং ব্লকের হাটপুকুরিয়া মাইনোরিটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো একদিনের সাংগঠনিক কর্মশালা। ‘সমাজ গঠনে হজরত মুহাম্মদ সাঃ এর ভূমিকা ও আমাদের দায়িত্ব’ বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী, সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান, সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সেখ গোলাম মইনুদ্দিন, সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, মাওঃ গোলাম মোস্তফা। কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি গোলাম রহমান, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দঃ ২৪ পরগনা জেলা সম্পাদক মাওঃ এলাহি বক্স, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান গাইন, নাসিরউদ্দিন ঘরামী, মাওঃ ওহিদুল ইসলাম, শিক্ষক নুরুল ইসলাম পুরকাইত, মহিউদ্দিন মল্লিক, আবু বকর হালদার সহ বিভিন্ন ব্লক নেতৃত্বরা।

কর্মশালায় বক্তব্য রাখতে শিক্ষক গোলাম মইনুদ্দিন বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের সচেতনভাবে জোটবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান দীর্ঘকাল ব্যাপী যে কাজটা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা হলো দলাদলি ভুলে একসাথে কওমের অধিকার আদায়ের আন্দোলনে আনজাম দেওয়া।

 

সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন, সংখ্যালঘু যুব ফেডারেশন সাংগঠনিক পরিসরে বৃহত্তর সংগঠন না হলেও রাজ্যের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বিভিন্ন স্তরের সংগঠনকে নিয়ে সামনে থেকে বিভিন্ন বড়ো বড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকে। আগামীদিনেও সংগঠনের প্রশিক্ষিত কর্মীদের সঙ্গে নিয়ে লড়াই আন্দোলন অব্যাহত থাকবে।

সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী বলেন, সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি সামাজিক ব্যাধি কুসংস্কার থেকে বাঁচাতে যুব সমাজকে সচেতন করতে হবে ও বর্তমান প্রজন্মকে আদর্শ নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ