কলকাতা 

বিশ্বের অন্যতম সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্থিক সংকটে নিমজ্জিত, গ্লোবাল অ্যালামনি ফাউন্ডেশন এর কাছে আর্থিক সাহায্য চেয়ে চিঠি লিখলেন উপাচার্য সুরঞ্জন দাস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু একই সঙ্গে সেই বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট এতটাই পৌঁছে গেছে যে দেশ-বিদেশে থাকা সফল প্রাক্তনীদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছে। এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্লোবাল অ্যালামনি ফাউন্ডেশন এর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন ঐ চিঠিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের কথা উল্লেখ করে প্রাক্তনীদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন উপাচার্য সুরঞ্জন দাস।

‘কিউএস সাস্টেনেবিলিটি র‌্যাঙ্কিং ২০২৩’ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবারই। এই বিভাগে প্রথমবার র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করল কোয়াকুইরেলি সাইমন্ডস (QS)। বিশ্বের শ্রেষ্ঠ বলে বিবেচিত মোট ৭০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে এ দেশের মোট ১৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। যেখানে রাজ্য বিশ্ববিদ্যালয় হিসাবে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই নাম জ্বলজ্বল করছে। বিশ্বসেরার সারিতে ঠাঁই পাওয়া দেশের ১৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় অষ্টম স্থানে রয়েছে যাদবপুর।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে যা টাকা আসছে সেটা বিশ্ববিদ্যালয়ের খরচ চালানোর জন্য যথেষ্ট নয়। আটকে র‍য়েছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পের টাকা। এই সব সমস্যা বাদেও রয়েছে আরও সমস্যা। বিশ্ববিদ্যালয় পায়নি কেন্দ্রীয় প্রকল্প RUSA’র পুরো টাকা। ফলে চরমে বিশ্ববিদ্যালয়ের অর্থসংকট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলছিলেন, “যাদবপুর প্রাদেশিক বিশ্ববিদ্যালয় হিসাবে রাজ্য সরকারের সমর্থন সব সময় পেয়েছে। কিন্তু, কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির তুলনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সরকারের থেকে অনেক কম অনুদান পায়।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ