স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোদীর নতুন স্লোগান ‘এক দেশ, এক পুলিশি উর্দি!’ এবার কী রাজ্যের আইনশৃঙ্খলাতেও হস্তক্ষেপ চাইছে কেন্দ্র?
বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নতুন স্লোগান এক দেশ এক পুলিশ উর্দি। আজ শুক্রবার দেশের রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,‘‘সম্ভব হলে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘এক দেশ, এক পুলিশ উর্দি’ নিয়ে আলোচনা করা উচিত।
সেই শিবিরে আমন্ত্রিতদের সামনে ভিডিয়ো-বক্তৃতায় প্রধানমন্ত্রী শুক্রবার বলেন, ‘‘আইনশৃঙ্খলার বিষয়টি এখন একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ অপরাধ আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক হয়ে উঠছে।’’
ভারতীয় সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত হওয়া সত্ত্বেও মোদী জমানায় যে ভাবে রাজ্যে ঘটে যাওয়া অপরাধের তদন্তে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা শুরু হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের অধিকারের উপরে কেন্দ্রীয় হস্তক্ষেপ বলে সরব বিরোধীরা। শুক্রবার মোদীর ‘অভিন্ন পুলিশি উর্দির’ ঘোষণার পর তা আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে নতুন করে বিতর্কের সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রী নিজেও ওয়াকিবহাল। শুক্রবার তাঁর বক্তৃতাতেও এক আঁচ মিলেছে। তিনি বলেছেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যগুলির দায়িত্ব, কিন্তু এগুলি জাতির ঐক্য ও অখণ্ডতার সঙ্গেও যুক্ত।’’

