কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় শুরু হচ্ছে “৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব”

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আগামী ২৯ অক্টোবর-০২ নভেম্বর ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতায় “৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব” অনুষ্ঠিত হবে।

২৯ অক্টোবর বিকেল ৪টায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, এমপি। সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পর্যটন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জনাব গৌতম ঘোষ উপস্থিত থাকবেন।

৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২২ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাসিনা এ ডটারস টেল, হাওয়া, পরাণ এবং চিরঞ্জীব মুজিব সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।

 

 

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ