জেলা 

১০০ দিনের কাজের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে APDR এর ডেপুটেশন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: APDR এর ডেপুটেশনঃ সুন্দরবনের কুলতলি মৈপিঠ সংলগ্ন এলাকার প্রায় শতাধিক গ্রামবাসী ২০১৯ সাল থেকে চিতুরি বিট অফিসে একশো দিনের কাজের মাধ্যমে জঙ্গলে গাছ লাগানোর কাজ করলেও এখনো অবধি প্রাপ্য মজুরি পায়নি। দীর্ঘদিন ধরে সুন্দরবনের এই শ্রমজীবী মানুষেরা বনদপ্তরে বকেয়া মজুরির দাবি জানালেও কোনো কাজ হয়নি।

আজ শনিবার মানবাধিকার সংগঠন এপিডিআরের উদ্যোগে একশোর কাছাকাছি সুন্দরবনের খেটে খাওয়া মায়েরা চিতুরি বিট অফিসে বিক্ষোভ দেখায়। পাশাপাশি অবিলম্বে একশো দিনের কাজের বকেয়া মজুরি দেওয়া, নারেগা আইন অনুযায়ী নতুন কাজের ব্যবস্থা করা, কাজের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করার দাবিতে আজ চিতুরি বিট অফিসারকে ডেপুটেশন দেওয়া হয়।

Advertisement

যদিও বিট অফিসার কবে বকেয়া মজুরি শ্রমিকরা পাবেন সেই নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। দশদিন পর তিনি এবিষয়ে জানাবেন বলে জানিয়েছেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, আজ খালি হাতে ফিরে আসলেও সেইদিন যদি তাঁরা হকের টাকা না পান, তাহলে তাঁরা বনদপ্তরের সামনেই দীর্ঘ অবস্থান বিক্ষোভ করবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ