জেলা 

উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীতে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন্ন দীপাবলির আনন্দে উদ্ভাসিত হবে বাংলার আকাশ বাতাস।তার প্রস্তুতি হিসাবে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রশাসনিক স্তরে।

পাশাপাশি বিজয়ার আনন্দ সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লক স্তরে বিজয়া সম্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে মেলবন্ধনের সুন্দর মূহুর্ত ফুটে উঠছে। এই অনুষ্ঠানে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন,মমতা ব্যানর্জী আমাদের ভিত্তি  অভিষেক ব্যানার্জী আমাদের ভবিষ্যৎ ।

Advertisement

অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় আগামী পঞ্চায়েত নির্বাচনে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কে জয়ী করার আহ্বান জানান। তিনি এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য যে কাজ করে চলেছেন সেই কাজের জন্যই  আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ