জেলা 

নিজ দলের পঞ্চায়েত প্রধান ও সমিতির সভাপতিদের সম্পত্তির তদন্ত দাবি করলেন তৃনমূল বিধায়ক,চরম অস্বস্তিতে শাসক দল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিজ দলের পঞ্চায়েত প্রধান ও সমিতির সভাপতিদের সম্পত্তির তদন্ত দাবি করলেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা! এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে চরম অস্বস্তিতে পড়েছে তৃনমূল কংগ্রেস। তিনি এদিন বলেন,‘‘আমি বিধায়ক হওয়ার আগে কী সম্পত্তি ছিল, আর পরে কী হয়েছে, তা দলের নজরে রাখা উচিত। ঠিক সে রকম ভাবে আমাদের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিরা কী ছিলেন, এখন কী অবস্থায় রয়েছেন, তা খতিয়ে দেখা হোক।’’

সমীর আরও বলেছেন, ‘‘মনে হয়েছে কোথাও কোথাও প্রধানের পদস্খলন হয়ে দুর্নীতির সঙ্গে আপস করেছেন, যাঁদের টিকিট দেওয়া হবে, তাঁদের সব কিছু খতিয়ে দেখা হোক। প্রয়োজনে তদন্ত করুক দল।’’

Advertisement

হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সূত্রে খবর, উদয়নারায়ণপুর এলাকায় এমন কিছু পঞ্চায়েত প্রধান, উপপ্রধান রয়েছেন, যাঁদের ওপর বেজায় ‘ক্ষুব্ধ’ বিধায়ক। আগামী পঞ্চায়েত ভোটে যাতে তাঁদের টিকিট না দেওয়া হয়, সেই ‘বার্তা’ই নিজের বক্তব্যের মাধ্যমে দিতে চেয়েছেন তৃণমূল বিধায়ক। তবে উদয়নারায়ণপুর বিধায়কের এমন বক্তব্যে ‘খুশি’ নন তৃণমূল জেলা নেতৃত্ব।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেই একটি দীর্ঘ ফেসবুক পোস্ট করে দলনেত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন, ‘মহান নেত্রী আছেন বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড়ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান এই নেত্রীর সঙ্গে এক জন সৈনিক হিসাবে কাজ করতে করতে এখন বড়ই বেমানান লাগছে নিজেকে।’’

তিনি ওই পোস্টে আরও লেখেন, ‘‘আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে, তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে?… আমার যাওয়ার সময় হল, দাও বিদায়!’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ