কলকাতা 

প্রাণ সংশয় হতে পারে আশঙ্কা প্রকাশ করে দক্ষিণ কলকাতার জেলা সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন বিজেপি নেত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। সমগ্র রাজ্য জুড়ে তো বটেই খাস কলকাতা শহরে সেই বিদ্রোহের আঁচ এসে লাগলো। দক্ষিণ কলকাতার জেলার বিজেপির সভানেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন তমসা চট্টোপাধ্যায় (Tamosa Chatterjee)।

পদত্যাগপত্রে জেলার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে শেষে তিনি লিখেছেন, বোলতার চাকে ঢিল মারায় আগামী দিনে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা উপেক্ষা করার নয়। তাঁর কোনওরূপ ক্ষতি বা প্রাণহানির ক্ষেত্রে আইনত দায় থাকবে জেলা সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরি ও দলের এক রাজ্য নেতার।

Advertisement

পদত্যাগপত্রে তমসা অভিযোগ করেছেন, দলীয় সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে কাজের থেকে কাছের মানুষকে প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে।

এই পদত্যাগ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরির বক্তব্য, “ওঁকে (তমসা) আমিই সম্পাদক পদে এনেছিলাম। কোনও সমস্যা থাকলে বসে আলোচনা করলেই মিটে যাবে। কেউ ওঁকে ভুল বোঝাচ্ছে। তমসা আমার সন্তানসম। খুবই স্নেহ করি ওঁকে।” এদিকে, দলের মধ্যে এই কোন্দল নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, “আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে। কিন্তু এসব কোন্দলের কথা বানানো। দলের মধ্যে কোনও দ্বন্দ্ব-কোন্দল নেই।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ