কলকাতা 

SSC : এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বিধানসভা চত্বর

শেয়ার করুন

এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। সোমবার দুপুরে বিধানসভার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা।

সোমবার সকাল থেকেই উত্তেজনা অব্যাহত বিধানসভায়। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় ধুন্ধুমার বাঁধে। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ। নাকের হাড় ভাঙল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ।

Advertisement

এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করলেন মুখ্যমন্ত্রী? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয়, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন, মন্তব্য অধ্যক্ষের। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী অধিবেশন পর্যন্ত শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ