কলকাতা 

মাধ্যমিক ২০২২ : “অংকে নম্বর তোলা সহজ, পরীক্ষা তোমাদের ভালো হবেই” ; ভালো নম্বর তুলতে হলে কি করতে হবে ? জানালেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী

শেয়ার করুন

   মাধ্যমিক ২০২২

*চোখ বুলিয়ে নাও ● গণিত*

সৌজন্যে : অভিজ্ঞ শিক্ষকমন্ডলী

সহযোগিতায়ঃ অনুসন্ধান কলকাতা

     উপস্থাপনাঃ বাংলার জনরব

    “অংকে নম্বর তোলা সহজ, পরীক্ষা তোমাদের ভালো হবেই”

প্রথমেই বলি, বিগত দু’ বছর আমরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও সকল বাধা-বিপত্তি কাটিয়ে পড়াশোনাটা কিন্তু থেমে থাকেনি। তাই বিশেষ করে 2022 সাল, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য 2022-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের অংকে কী করে ভালো নম্বর পাওয়া যায় তার কিছু কৌশল নিয়ে আলোচনা –

● প্রথমেই বলি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রটি খুঁটিয়ে পড়া উচিত কারণ তোমরা সকলেই জানো এই বছর মাধ্যমিক পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস এর উপরে। তাই তোমাদের কাছে একেবারে সম্পূর্ন নতুন আঙ্গিকে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে সেই জন্য একটু সময় ব্যয় করে খুঁটিয়ে পড়তে হবে প্রশ্নপত্রটা।

● পড়ার পর আগে তোমাকে বেছে নিতে হবে কোন কোন প্রশ্ন করলে তুমি উত্তর পারবে কারণ প্রশ্ন বাছাই একটি গুরুত্বপূর্ণ কাজ।

Advertisement

● কোন অজ্ঞাত কঠিন প্রশ্ন বাছাই না করাই ভাল।

● পরীক্ষা হলে বসে করতে পারবে এই আশা নিয়ে সেই গুলিকে বাছাই করে নেবে।

● তোমাদের যে কাজটি হবে সেটি হল প্রশ্নপত্রটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরগুলি বিশেষ করে এমসিকিউ কোশ্চেন গুলো, শুধুমাত্র উত্তরগুলো লিখতে।

● সঠিক দাগ নাম্বার দিয়ে করবে-যেটা তোমরা বিশেষ করে ভুল করে ফেল।

●প্রশ্নপত্র থেকে যখন উত্তরপত্রে উত্তর লিখবে খুব সতর্কতার সঙ্গে প্রশ্নপত্রের ডিজিটগুলো ঠিকঠাকভাবে উত্তরপত্রে লিখবে। কারণ উত্তরপত্রে ডিজিটগুলো কপি করার সময় ভুল হয়ে থাকে, তোমাদের একটি প্রশ্ন উত্তর সম্পূর্ণ হওয়ার পর তোমরা সবার শেষে প্রশ্নটি কি উত্তর চেয়েছিল সেটি কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেবে।

● প্রশ্নপত্রের একটি বিশেষ অংশে থাকে যার প্রশ্নপত্রের মান 2 নম্বর। ওই প্রশ্নগুলির উত্তর লেখার সময় খুব যত্নসহকারে রাফ অংশ এবং উত্তরটি পরিষ্কার করে লিখবে।

● বীজগণিতের অংক গুলি করার সময় খুব সতর্কতার সঙ্গে সমান চিহ্ন এবং ‘বা’ শব্দটি ব্যবহার করবে কারণ সমাধানের ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করাটা ঠিক নয় ।

● বীজগণিতের ভেদ সংক্রান্ত প্রশ্নাবলী এবং অনুপাত-সমানুপাত সংক্রান্ত প্রশ্নাবলী ক্ষেত্রে ধ্রুবক ভালো করে উল্লেখ করবে এবং এটি একটি অশূন্য ধ্রুবক সেটি যেন অবশ্যই উল্লেখ থাকে।

● পাটিগণিত ও পরিমিতি ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে একক গুলি যেন সঠিক ভাবে ব্যবহৃত হয় ।এই বছরে পরিমিতির জন্য তোমাদের 25 নম্বর আছে তাই খুব যত্নসহকারে পরিমিতি অংশটি অভ্যাস করবে ।

● জ্যামিতির উত্তর লেখার সময় সেটি উপপাদ্য ও সম্পাদ্য করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ছবি আঁকবে এবং ব্যাখ্যা গুলো পরিষ্কার ভাবে উপস্থাপন করবে ।সম্পাদ্য করার ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন প্রণালী প্রয়োজন নেই কিন্তু অংকন চিহ্ন আবশ্যিক। অতিরিক্ত জ্যামিতির ক্ষেত্রে কি দিয়েছে এবং কি করতে হবে সেটা চিত্রসহ লিখতে পারলেই এক নাম্বার সাধারণত পাওয়া যায়।

● সর্বশেষে পরিমিতির ক্ষেত্রে তোমরা একক গুলির মধ্যে সামঞ্জস্য রেখে সমাধান করবে অর্থাৎ কোন একক সেন্টিমিটারে দেয়া থাকলে উত্তর হয়তো মিটারে নিতে চাইছে তাহলে পরিবর্তনটা খুব যত্ন করে একই এককে নিয়ে গিয়ে সমাধান করবে।

● আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস গণিতের ক্ষেত্রে বিশেষ করে শতকরা অংক সমাধানের ক্ষেত্রে শতকরা পাসের হার কুড়ি পার্সেন্ট এই কথাটি লিখে ফেলে কিন্তু এটি সম্পূর্ণ ভুল। মনে রাখবে শতকরা কুড়ি টাকা অথবা কুড়ি পার্সেন্ট এই কথাটি লিখলে মাধ্যমিক পরীক্ষায় নাম্বার কাটা যাবে ।

● সর্বশেষে বলি পরীক্ষায় 100 তে 100 পেতে গেলে সবার প্রথমে সূত্রাবলী গুলি একটি জায়গায় লিখে রেখে প্রত্যেকদিন অভ্যাস করবে ।ঘড়ি ধরে সময় মেপে অভ্যাস করবে। একটি 90 নাম্বার এর প্রশ্নের উত্তর দিতে তাহলে নিয়মিত অভ্যাস এর ফলেই তুমি অংকে 100 এ 100 পেতে পারবে ।

● অংক এমন একটি বিষয় যত বেশি প্রাকটিস বা অভ্যাস করবে তত তুমি সঠিক অংক খুব কম সময়ে পরীক্ষা হলে সমাধান করতে পারবে ।তাই একটি কথাই বলেনা প্র্যাক্টিস মেকস আ ম্যান পারফেক্ট।

অংক বুঝে করবে, বারবার করবে, উপপাদ্য মুখস্ত করবে না ।

● পরীক্ষা চলাকালীন প্রয়োজনের বাইরে কথা বলবে না। কারণ মনোযোগ নষ্ট হলে তুমি প্রশ্নটি সমাধান সঠিকভাবে করতে পারবে না।সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং খুব আনন্দের সঙ্গে প্রত্যেকদিন অংক করো নিত্যনৈমিত্তিক জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অংকের সঙ্গে মিলিয়ে দাও এবং অনেক কঠিন কঠিন অংক সমাধান করো আনন্দ পাবে এবং মাধ্যমিক 2022 পরীক্ষায় অংক বিষয়টি খুব সোজা হয়ে যাবে এবং ভীতি কাটিয়ে একশোয় একশো পাবে এই আশাটুকু করি।

সম্পাদনায় : গৌরাঙ্গ সরখেল, সহ শিক্ষক, নারায়ন দাস মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল, কলকাতা


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ